
খেলা
আর্জেন্তিনার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ব্রাজিলের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে মান বাঁচাল ব্রাজিল৷ ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে চিরশত্রু আর্জেন্তিনাকে ১-০ হারাল সাম্বার দেশ৷ সৌদি আরবের জেদাহে কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে ম্যাচের অতিরিক্ত সময়ে জোয়াও মিরান্ডার একমাত্র গোলে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় ব্রাজিল৷

ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্তিনার সামনে৷ মাত্র আট মিনিটে বক্সের বাইরে থেকে গোল করতে ব্যর্থ হন নিকোলাস তাকলিয়াফিকো৷ এর পর ২৮ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল৷ কিন্তু মিরান্ডা দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন৷ নেইমারের ক্রস ধরে আলতো করে গোল রাখলে তা প্রতিহত করতে বিশেষ অসুবিধা হয়নি নিকোলাস ওতামেন্ডি৷



