বিনোদন

# Metoo ‘সলমন ও তাঁর ভাইরা মিলে আমাকে ধর্ষণ করেছিল’

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: পুরনো কাসুন্দি। পুরনো গল্প। কিন্তু অভিযোগটা আজও এক, ” রেপ করেছেন সলমন খান’। ফের একবার নিজের সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে মুখ খুললেন প্রক্তন বিগ বস প্রতিযোগী পূজা মিশ্রা।

হলিউডে যে আগুন লেগেছিল তা অনলে এবার বলিউড। কখনও গায়ক তো কখনও পরিচালক, #Metoo কথাঘাতে একের পর এক খুলে টিনসেলের ভন্ড মুখোশ। বহু বছরের চেপে রাখা ক্ষোভ তীক্ষ্ণ ছুরির ফলার মতো আঘাত শানাচ্ছে বলিপাড়ার বুকে। এবার নিশানায় ভাইজান। ওই মডেলের দাবি, “সলমন ও তাঁর ভাই আরবাজ ও সোহেল তাঁকে ধর্ষণ করেন।” নিজের তিক্ত সেই অভিজ্ঞতার কথা ভিডিওয়ের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা।

তিনি জানান, ” তাঁর ওপর কালো জাদু করা হয়েছিল। মেয়ের কেরিয়ারের জন্য, যা করেছিলেন শত্রুঘ্ন সিংহা ও তাঁর স্ত্রী। শুধু তাই নয় তাঁর ফোন ও ল্যাপটপও হ্যাক করেন বর্ষীয়ান এই অভিনেতা”। একই সঙ্গে তিনি বলেন, ” সলমন ও তাঁর ভাইরা মিলে তাঁকে রেপ করে। যার ফলে তিনি শারীরিক ও মানসিক ভাবে এটাই ভেঙে পড়েন, যে আর ফিরতে পারেননি”।

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে

ইতিমধ্যে পূজার এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে বলিউডে। অনেকে পরামর্শ দিচ্ছেন, সল্লুর নামে এফআইআর দায়ের করতে। তবে জানিয়ে রাখা ভাল, ২০১৬ সালে এই অভিযোগের ভিত্তিতে দিল্লির সিআর পার্ক থানায় এফআইআর দায়ের করেছিলেন পূজা। কিন্তু সেবার চাপা পড়ে যায় বিষয়টা। তবে পূজা মিশ্রা নতুন নয়। এর আগেও সলমনের নামে ধর্ষণের অভিযোগ উঠেছি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension