
কীভাবে দ্বাদশ আইপিএলের ফাইনালে চেন্নাই, দেখে নেওয়া যাক একনজরে
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দু’বছরের নির্বাসন কাটিয়ে কামব্যাক সিজনেই বাজিমাত। ২০১৮ চ্যাম্পিয়ন হওয়ার পর চলতি মরশুমেও চেন্নাই সুপার কিংসকে নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল গগনচুম্বী। অনুরাগীদের নিরাশ করল না ধোনি অ্যান্ড কোং। ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের দশম আবির্ভাবে অষ্টমবারের জন্য ফাইনালে ইয়েলো ব্রিগেড। প্রথম কোয়ালিফায়ারে মুম্বইয়ের কাছে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে ফাইনালে ফের রোহিতদের মুখোমুখি সুপার কিংসরা। গ্রুপ লিগের দু’টি এবং কোয়ালিফায়ারে হারের বদলা নিয়ে ক্যাবিনেটে চতুর্থ আইপিএল খেতাবটি চেন্নাই তুলতে পারবে কিনা, সেটা সমই বলবে। কিন্তু তার আগে দেখে নাওয়া যাক দ্বাদশ আইপিএলে ধোনির দলের ফাইনালে ওঠার জার্নিটা ঠিক কেমন ছিল-
১ম ম্যাচ বিপক্ষ ব্যাঙ্গালোর: চেন্নাই জয়ী ৭ উইকেটে
হরভজন-তাহির-জাদেজা। স্পিন ত্রয়ীর দাপটে প্রথম ম্যাচে বিরাটের আরসিবিকে মাত্র ৭০ রানে গুটিয়ে দেয় সিএসকে। জবাবে ১৭ বল বাকি থাকতে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
২য় ম্যাচ বিপক্ষ দিল্লি: চেন্নাই জয়ী ৬ উইকেটে
দ্বিতীয় ম্যাচে দিলির ছুঁড়ে দেওয়া ১৪৮ রানের লক্ষ্যমাত্রা ৪ উইকেট হারিয়ে তুলে দেয় চেন্নাই। ওপেনার শেন ওয়াটসনের ২৬ বলে ঝোড়ো ৪৪ রানের ইনিংস ম্যাচ জয়ের ভিত গড়ে দেয় চেন্নাইয়ের।
৩য় ম্যাচ বিপক্ষ রাজস্থান: চেন্নাই জয়ী ৮ রানে
অধিনায়ক ধোনির ৪৬ বলে বিধ্বংসী ৭৫ রানের ইনিংস প্রথমে ব্যাট করে চেন্নাইকে পৌঁছে দেয় ১৭৫ রানে। জবাবে বেন স্টোকস-জোফ্রা আর্চাররা চেষ্টা করলেও ১৬৭ রানে থেমে যায় রাজস্থান ইনিংস। ৮ রানে জিতে টানা তৃতীয় জয় তুলে নেয় ইয়েলো ব্রিগেড।
৪র্থ ম্যাচ বিপক্ষ মুম্বই: মুম্বই জয়ী ৩৭ রানে
চতুর্থ ম্যাচে এসে প্রথম হারের মুখ দেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ১৭০ রান তোলে মুম্বই। কিন্তু রান তাড়া করতে নেমে ১৩৩ রানে শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস। কেদার যাদবের ৫৪ বলে ৫৮ রানের ইনিংস ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না।
৫ম ম্যাচ বিপক্ষ পঞ্জাব: চেন্নাই জয়ী ২২ রানে
মুম্বইয়ের কাছে হারের পর ফের জয়ের সরনিতে ফেরে চেন্নাই। ব্যাটসম্যান এবং বোলারদের দুরন্ত পারফরম্যান্সের দৌলতে কিংস ইলেভেন পঞ্জাবকে ২২ রানে হারায় তারা।
৬ষ্ঠ ম্যাচ বিপক্ষ কলকাতা: চেন্নাই জয়ী ৭ উইকেটে
ফর্মের শিখরে থাকা দুই দলের মধ্যে এক তুল্যমূল্য লড়াই অপেক্ষা করলেও কার্যত একপেশে ম্যাচে কলকাতাকে ৭ উইকেটে হারিয়ে পঞ্চম জয় তুলে নেয় চেন্নাই। কেকেআরের ইনিংস মাত্র ১০৮ রানে শেষ করে দেওয়ার পর ১৬ বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় তিনবারের চ্যাম্পিয়নরা।
৭ম ম্যাচ বিপক্ষ রাজস্থান: চেন্নাই জয়ী ৪ উইকেটে
প্রথমে ব্যাট করে রাজস্থান তোলে ৭ উইকেটে ১৫১ রান। জবাবে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় সুপার কিংস। সেখান থেকে পঞ্চম উইকেটে রায়ডু-ধোনির ৯৫ রানের পার্টনারশিপে ভর করে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।
৮ম ম্যাচ বিপক্ষ কলকাতা: চেন্নাই জয়ী ৫ উইকেটে
প্রথম ম্যাচে ৭ উইকেটের পর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কেকেআরকে ৫ উইকেটে পরাজিত করে চেন্নাই। লিনের ৫১ বলে ৮২ রানের দৌলতে প্রথমে ব্যাট করে ১৬১ রান তোলে পার্পল ব্রিগেড। জবাবে ২ বল বাকি থাকতে লক্ষ্যামাত্রা ছুঁইয়ে ফেলে ইয়েলো ব্রিগেড। ৪২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন রায়না।
৯ম ম্যাচ বিপক্ষ হায়দরাবাদ: হায়দরাবাদ জয়ী ৬ উইকেটে
নবম ম্যাচে এসে গতবারের রানার্সদের কাছে টুর্নামেন্টে দ্বিতীয় হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। প্রথমে ব্যাট করে মাত্র ১৩২ রান তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে দুই ওপেনার ওয়ার্নার-বেয়ারস্টো ধামাকায় জয় সহজ হয়ে যায় হায়দরাবাদের। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় উইলিয়ামসন অ্যান্ড কোং।
১০ম ম্যাচ বিপক্ষ ব্যাঙ্গালোর: ব্যাঙ্গালোর জয়ী ১ রানে
অধিনায়ক ধোনির লা-জবাব ৪৮ বলে ৮৪ রানের ইনিংসেও শেষরক্ষা হয়নি। আরসিবির ১৬১ রানের জবাবে ১ রান দূরে থমকে যায় চেন্নাই ইনিংস।
১১ তম ম্যাচ বিপক্ষ হায়দরাবাদ: চেন্নাই জয়ী ৬ উইকেটে
ওয়ার্নার-মনীশের অর্ধশতরানে ভর করে প্রথমে ব্যাট করে ১৭৫রান তোলে হায়দরাবাদ। কিন্তু ওয়াটসনের ৫৩ বলে ৯৬ রানের জয়সূচক ইনিংসে প্রথম পর্বে হারের বদলা নেয় চেন্নাই।
১২ তম ম্যাচ বিপক্ষ মুম্বই: মুম্বই জয়ী ৪৬ রানে
প্রথম পর্বের মতই দ্বিতীয় পর্বে জয় ছিনিয়ে নেয় মুম্বই। এক্ষেত্রে ৪৬ রানে জয়ী হয় তারা।
১৩ তম ম্যাচ বিপক্ষ দিল্লি: চেন্নাই জয়ী ৮০ রানে
রায়নার অর্ধশতরান, ধোনির অপরাজিত ৪৪ রানে ভর করে প্রথমে ১৭৯ রান তোলে সিএসকে। এরপর সিএসকে বোলারদের দুরন্ত পারফরম্যান্স ৯৯ রানে শেষ করে দেয় দিল্লির ইনিংস। বিরাট বড় ব্যবধানে জয় পায় ধোনির দল
১৪তম ম্যাচ বিপক্ষ পঞ্জাব: পঞ্জাব জয়ী ৬ উইকেটে
গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে হারতে হয় ইয়েলো ব্রিগেডকে। কেএল রাহুলের ৩৬ বলে ৭১ রানে ভর করে মাত্র ১৮ ওভারেই ১৭১ রান তাড়া করে ফেলে চেন্নাই
১ম কোয়ালিফায়ার বিপক্ষ মুম্বই: মুম্বই জয়ী ৬ উইকেটে
লিগ টেবিলে শীর্ষে শেষ করলেও গ্রুপ পর্বের মত কোয়ালিফায়ারেও মুম্বইয়ের কাছে পতন অব্যাহত চেন্নাইয়ের। প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান তুলতে সমর্থ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জবাবে ৯ বল বাকি থাকতে ৪ উইকেট খুঁইয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিতব্রিগেড।
২য় কোয়ালিফায়ার বিপক্ষ দিল্লি: চেন্নাই জয়ী ৬ উইকেটে
১ম কোয়ালিফায়ার হারতে হলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে ৬ উইকেটে হারিয়ে অষ্টমবার ফাইনালের টিকিট নিশ্চিত চেন্নাই। ১ ওভার বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৪৮ রানের লক্ষ্য ছুঁইয়ে ফেলে ধোনি অ্যান্ড কোং।



