বাংলাদেশ

কুমিল্লায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

রূপসী বাংলা ডেস্ক:কুমিল্লার তিতাস উপজেলায় মনির হোসেন (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টায় তিতাস উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় তাকে গুলি করা হয়।
রাত পৌনে ১০টায় মনিরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আওয়ামী লীগ নেতা মনির হোসেনের ছেলে আইনজীবী মোক্তার হোসেন পরিবর্তন ডটকমকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাবা মনির হোসেন জগতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও তিতাস উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাদের বাড়ি ভাটিপাড়া গ্রামে। তবে কারা এবং কী কারণে মনির হোসেনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি তার ছেলে মোক্তার হোসেন। পরিবর্তন

আরও পড়ুন- ‘এমন কাটার জীবনে দেখিনি’!
জন্মদিনটা এবার একটু অন্যভাবেই উদ্‌যাপন করলেন সাকিব আল হাসান। দুপুরে কেক কাটলেন কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে। প্রিয় তারকা সাকিবকে একপলক দেখতে এবং জন্মদিনের শুভেচ্ছা জানাতে সকাল থেকেই কানায় কানায় ভরপুর হয়ে ওঠে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম। ভক্ত-অনুরাগীরা মাঠে আসেন ‘হ্যাপি বার্থডে টু সাকিব’ লেখা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন ও ফুল নিয়ে।
সাকিবের কিশোরগঞ্জ যাওয়ার উদ্দেশ্য অবশ্য শুধুই জন্মদিন পালন নয়। দীর্ঘ আট বছর পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করা হচ্ছে কিশোরগঞ্জে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নামে চালু হওয়া এ লিগ উদ্বোধন করতেই তাঁর কিশোরগঞ্জে যাওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, জাতীয় দলের সতীর্থ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিসিবি সভাপতির বক্তৃতায় অবশ্য ঘুরেফিরে চলে এল নিদাহাস ট্রফির ফাইনাল। মোস্তাফিজের করা সেই দুর্দান্ত ওভারটি (১৮তম) ভুলতেই পারছেন না বিসিবি সভাপতি, ‘মোস্তাফিজ যে ছয়টা বল করল, ওরা ভেবেছিল এই ছয় বলেই খেলা শেষ! একটা বলও ব্যাটে লাগাতে পারেনি। কাটারের পর কাটার। ওরা বলল এমন কাটার জীবনে দেখিনি!

দুর্ভাগ্যক্রমে ম্যাচটা শেষ বলে হেরে গিয়েছি। তারপরও আমাদের ছেলেরা বীরের মতো লড়েছে। সারা বিশ্বকে জানান দিয়েছে, আমরা শুধু ওয়ানডেতে না, টেস্টেও ভালো করেছি। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছি। শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কায় গিয়ে হারিয়েছি। সেখানে আমাদের শততম টেস্ট জিতে এসেছি। এবার প্রমাণ করলাম, টি-টোয়েন্টিতেও কাউকে ছাড় দেব না!’

নাজমুল হাসান অবশ্য তাঁর নিজ জেলায় দীর্ঘ আট বছর ক্রিকেট লিগ না হওয়ায় দুঃখও প্রকাশ করেছেন, ‘প্রতিবছরই কিশোরগঞ্জে ক্রিকেট লিগের আয়োজন করা হবে। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামকে বিসিবির অধীনে নিয়ে এ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ কিশোরগঞ্জ লিগ শুরু হবে ২৯ মার্চ। অংশ নেবে ১৬টি দল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension