আন্তর্জাতিক

কোনো ছুটি ছাড়াই ৪৩ বছর

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি অবসর নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পুলিশ কর্মকর্তা আবদুলরহমান ওবাইদ আল তুনাজি। তিনি তার দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবনে জীবনে এক দিনের জন্যও ছুটি নেননি। আর এজন্য তাকে বিশেষ সম্মাননা দিয়েছে আবুধাবি পুলিশ।

তুনাজি অঅমিরাতের রাস আল খাইমা এলাকায় ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন কমিশন না পাওয়া একজন পুলিশ কর্মকর্তা। তারপরও দায়িত্ববান পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি দেশটিতে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। দীর্ঘ ৪৩ বছরের চাকরি জীবনে ছুটি একদিনের জন্যও ছুটি নেননি।

এর স্বীকৃতি স্বরূপ তাকে বিশেষ সম্মাননা দেন আমিরাতের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা মেজর জেনারেল আলী আবদুল্লাহ বিন আলওয়ান আল নুয়ামি। তিনি তুনাজির কর্তব্য পরায়ণতার প্রশংসা করে বলেন, তার মতো কর্মকর্তা আমাদের পুলিশ বিভাগের গর্ব। তার পেশার প্রতি কমিটমেন্ট ও কাজের প্রতি একনিষ্ঠতা পুলিশ বিভাগের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

জবাবে তুনাজি বলেন,‘আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি।’ এসময় তিনি দেশের সেবা করার সুযোগ দেয়ায় আমিরাতের শাসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সূত্র: খালিজ টাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension