
কোন দেশের নাগরিকদের পাসপোর্টের ক্ষমতা বেশি?
রূপসী বাংলা ডেস্ক:পাসপোর্ট দিয়ে যে দেশের ক্ষমতা পরিমাপ করা যায় তা হয়ত জানা ছিল না। দেশের আর্থিক সমৃদ্ধির হার, প্রতিরক্ষা শক্তির ইত্যাদির উপরে এতকাল নির্ভর করত আন্তর্জাতিক বিশ্বে কোনও দেশের ক্ষমতা। তবে পাসপোর্টের শক্তিও যে দেশের ক্ষমতার প্রতীক হতে পারে তা অজানাই ছিলএতদিন । তবে সম্প্রতি হেনলে অ্যান্ড পার্টনার নামের একটি সংস্থা প্রকাশ করেছে বার্ষিক পাসপোর্ট ইনডেস্ক। তাতেই তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতার পরিমাণ।
কেমন ভাবে গণনা করা হয় বিভিন্ন দেশের পাসপোর্টের শক্তি? সংস্থাটি জানাচ্ছে, কোনও দেশের নাগরিক যত সংখ্যক দেশে বিনা ভিসায় সফর করতে পারেন, তার উপরে নির্ভর করে সেই দেশের পাসপোর্টের শক্তি৷ বাংলাদেশের নাগরিক্রা ভিসা ছারা বিদেশ ভ্রমন করতে পারেননা। রিপোর্টে সবচেয়ে উপরে রাখা হয়েছে জাপানকে। কারণ জাপানের নাগরিকরা ১৮০টি দেশে বিনা ভিসায় সফর করতে পারেন৷ তালিকায় দ্বিতীয় স্থানে রাখা হয়েছে সিঙ্গাপুর ও জার্মানিকে৷ দু’দেশের নাগরিকরা ১৮৮ দেশের বিনা ভিসায় সফরে করতে পারে।
রিপোর্টে তৃতীয় স্থানে একত্রে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, ইতালি, সুইডেন, স্পেন ও দক্ষিণ কোরিয়া। ১৮৭টি দেশে বিনা ভিসায় যেতে পারেন এই দেশগুলির নাগরিকরা । চতুর্থ স্থানে আবার একত্রে রয়েছে নরওয়ে, ব্রিটেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, পর্তুগাল ও আমেরিকা। ১৮৬টি দেশে বিনা ভিসায় যাতায়াত করতে পারেন এই দেশগুলির নাগরিকরা। বিশ্বের ২২৭টি স্থানের উপরে সমীক্ষা চালিয়ে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি যে তথ্য পেয়েছে তা বিশ্লেষণ করেই প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের পাসপোর্টের এই শক্তি।
উল্লেখ্য, বাংলাদেশের নাগরিকেরা ভিসা ছারা বিদেশ ভ্রম্ন করতে পারেননা । সে দিক থেক বাংলাদেশের অবস্থান অনেক নিচে। ভারতের পরে।



