প্রবাস

‘কোর ভিশন ফাউন্ডেশন’ সম্মানিত করলো নিউইয়র্ক কমিউনিটির পথিকৃৎদের

বর্ণমালা নিউজ (নিউইয়র্ক): উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় নিয়ে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোর ভিশন selতৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশী কমিউনিটিকে বিভিন্ন ক্ষেত্রে পদপ্রদর্শনের জন্য ৮জনকে সম্মামনা দিয়েছে। ১৬ মে বৃহস্পতিবার নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের বেলেজিনো ব্যাঙ্ক্যুয়েট হলে ইফতার পূর্ব সম্মামনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত’ থেকে পথিকৃৎ ব্যক্তিত্বদের হাতে সম্মামনা পদক তুলে দেন নিউইয়র্কের কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসা ও নিউইয়র্ক স্টেট এসেমব্লীওমেন ক্যাটলিনা ক্রুজ।
স্ব স্ব ক্ষেত্রে কৃতিমান যারা কোর ভিশন ফাউন্ডেশন এন্টারপ্রেনারশীপ এওয়ার্ড পেয়েছেন তারা হলেন, পরিবেশ প্রকৌশলী শিকাগোর ডিজাইন কনসালটিং ইঞ্জিনিয়ার্সের সিইও আব্দুল মান্নান, নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসা প্রসারে পথিকৃত ‘মেঘনা’ নামে এস্টোরিয়া ও জ্যাকসন হাইটসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের গোড়াপত্তনকারী মোহাম্মদ মাহফুজুর রহমান, দন্ত চিকিৎসক ও সমাজসেবী ড. মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ, আমেরিকায় বাংলা সংবাদপত্রের পথিকৃত প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্ল্যাহ, মূলধারার রাজনীতিতে পথিকৃৎ ব্যক্তিত্ব মোর্শদ আলম ও নারী উদ্যোক্তা ব্যবসায়ী জ্যাকসন হাইটসের ‘পশমিনা’ ফ্যাশন ইনক্‘র নাসরীন রহমান।
কনসাল জেনারেল সায়িদা ফয়জুননেসা কোর ভিশনের কার্যক্রম ও কমিউনিটির পথিকৃত ব্যক্তিত্বদের সম্মানিত করার প্রয়াসকে অভিনন্দন জানান। কোর ভিশনের কার্যক্রমে ভবিষতে কসন্স্যুলেট অফিস থেকে সব রকম সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
এসেমব্লীওমেন ক্যাটলিনা ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে কোর ভিশনের সাথে তার নিবীড় সম্পর্কের কথা তুলে ধরে বলেন, শুধু বাংলাদেশী না, বিভিন্ন কমিউনিটির অভিবাসীরা কোর ভিশনের মাধ্যমে যে সেবা পেয়ে আসছে তা অব্যহত রাখতে তার পক্ষে থেকে সব সময় সহযোগিতার হাত প্রসারিত থাকবে।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কোর ভিশনের কার্যক্রম তুলে ধরেন এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মুস্তাফেজুর রহমান।
কোর ভিশন পাউন্ডেশনের কার্যক্রমকে স্বীকৃতি দিয়ে নিউইয়র্ক সিটি মেয়রের পক্ষে দেয়া শুভেচ্ছা বার্তা পড়ে শোনান জেসিকা সাবোস্কি। স্টেট গভর্ণর এন্ড্রু কুমোর প্রতিনিধি আন্দ্রে শালজার সম্মামনা প্রাপ্তদের গভর্ণর কুমোর পক্ষে দেয় সাইটেশন তুলে দেন।
কোর ভিশন ফাউন্ডেশনের নির্বাহি পরিচালক নাজ ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে সম্মামনা প্রাপ্তরা তাদের অনুভূতি তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটি বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিত্ব ও কোর ভিশনের কাছ থেকে সেবাপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় ছিলেন কোর ভিশন ফাউন্ডেশনের ব্যবস্থাপক জুলিয়া মোরান্তে, কো-অর্ডিনেটর আবুল এন জোয়ার্দার ও কন্সালটেন্ট আব্দুস সবুর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension