আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

ক্যারোলাইনার বারে এলোপাতারি গুলি, নিহত ২

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি স্পোর্টস বারে বন্দুকধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরও আটজন।

শনিবার সাউথ ক্যারোলাইনার ল্যাঙ্কাস্টার শহরের কাছে এ ঘটনা ঘটেছে। হামলার পর থেকেই ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মার্কিন পুলিশ।

জানা যায়, এ ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে। ক্লাবটিতে থাকা অপর এক ব্যক্তি পালাতে গিয়ে পড়ে আহত হন। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক। তাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ল্যাঙ্কাস্টার কাউন্টি শেরিফ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার ভোররাত পৌনে ৩টার দিকে ওল্ড স্কুল স্পোর্টস বার অ্যান্ড গ্রিলে এই হামলার ঘটনা ঘটে। বারে এলাপাতারি গুলিবর্ষণের পর বন্দুকধারী পালিয়ে যায়।

এই বন্দুক হামলায় হতাহতদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তদন্তকারীরা এক সন্দেহভাজন সম্পর্কে বেশকিছু তথ্য পেয়েছেন। কিন্তু এই হামলায় জড়িত থাকার দায়ে এখনও কোনও সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়নি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension