বাংলাদেশ

খালেদার মুক্তির কর্মসূচিতে হঠাৎ চড়াও কেন পুলিশ

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করছে বিএনপি। প্রেসক্লাবের সামনে অনশনসহ কয়েকটি কর্মসূচি অনেকটাই শান্তিপূর্ণভাবে পালন করে দলটি। তবে আজ শনিবার বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ভ-ুল করে দিয়েছে পুলিশ।

এ ব্যাপারে পুলিশের কয়েকজন কর্মকর্তার কাছে জানতে চেয়েছিল ঢাকাটাইমসের প্রতিনিধি। তাদের ভাষ্যমতে, সেখানে বেআইনি অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। যান চলাচলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিঘ্ন হচ্ছিল, তাই তাদের সেখান থেকে তুলে দেয়া হয়েছে।

এ ছাড়া সেখানে এই কর্মসূচি পালনের অনুমতি নেয়া হয়নি বলেও জানাচ্ছে পুলিশ।

এর জবাবে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর পরে সংবাদ সম্মেলনে প্রশ্ন রেখে বলেন, গণতান্ত্রিক একটা কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হবে কেন। তার দাবি, তারা রাস্তা বন্ধ করেননি। কোনো মিছিল করেননি।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে বসেন দলের বেশ কিছু নেতাকর্মী। পরে বিএনপির কর্মীরা কার্যালয়ের সামনের সড়কে কালো পতাকা নিয়ে বসে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

কিছুক্ষণ পর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। এরপর বিএনপির কর্মীরা সড়কে অবস্থান নিলে পুলিশ লাঠিপেটা শুরু করে, জলকামান থেকে ছুড়তে থাকে রঙিন পানি।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন ঢাকাটাইমসকে জানান, জলকামানের রঙিন পানিতে মির্জা ফখরুলসহ দলটির অনেক নেতাকর্মী ভিজে যান। এ সময় পুলিশ নেতাকর্মীদের বেধড়ক পেটায়। ১০-১২ জন নারীকর্মীসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয় এ সময়।

বিএনপির কার্যালয়ের সামনে দায়িত্বরত বেশ কজন পুলিশ সদস্য ঢাকাটাইমসের  কাছে দাবি করেন, বিএনপির নেতাকর্মীদর প্রথমে সেখান থেকে তুলে দিতে চাইলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরে তাদের লক্ষ্য করে পানি ছোড়ে পুলিশ।

তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি প্রমুখ। পরে আলালকে আটক করে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন ঢাকাটাইমসকে বলেন, বিএনপির নেতাকর্মীরা সেখানে বসেছিলেন কালো পতাকা হাতে। কিন্তু তাদের সেখানে বসার কোনো অনুমতি ছিল না। তাই তাদের সেখান থেকে তুলে দেওয়া হয়েছে।

ওই সময় উপস্থিত ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম শিবলী নোমান ঢাকাটাইমসকে বলেন, বিএনপির নেতাকর্মীদের সেখানে বসার কারণে যানবাহন চলাচলের ব্যাঘাত হচ্ছিল। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছিল। তাই তাদের সেখান থেকে সরিয়ে দেয়া হয়।

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদ- পেয়ে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন রয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৬০-৭০ জনকে গ্রেপ্তার করে বলে দাবি দলটির।

এ ব্যাপারে পল্টন মডেল থানায় খোঁজ নিলে ডিউটি অফিসার উপপরিদর্শক সুমনা সুলতানা ঢাকাটাইমসকে জানান, বেশ কিছু লোককে থানা হাজতে আনা হয়েছে। তবে তারা সংখ্যায় কত সে হিসাব এখনো পাওয়া যায়নি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদ- দেয় বিশেষ জেলা জজ আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য পাঁচ আসামির ১০ বছরের কারাদ- ও দুই কোটি ১০ লাখ টাকা অর্থদ- করে আদালত। রায়ের পর খালেদা জিয়াকে পুরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। বর্তমানে সেখানেই বন্দি তিনি।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রায়ের পর থেকেই বিএনপি ধারাবাহিকভাবে নানা কর্মসূচি পালন করছে। ঢাকা ও ঢাকার বাইরে আট দিন কর্মসূচি পালন করে দলটি। রাজধানীতে মিছিল, মানববন্ধন, অবস্থান, অনশনের মতো কর্মসূচি নির্বিঘেœই পালন করা হয়। তবে ২২ ফেব্রুয়ারি সমাবেশের ঘোষণা দিয়েও তা পালন করতে পারেনি পুলিশের অনুমতি না মেলায়। আর এর প্রতিক্রিয়ায় আজ কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় দলটি।

গতকাল শুক্রবার রাজধানীতে এক আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছিলেন, সরকার কোনো সংগঠনের রাজনৈতিক অধিকারে বাধা দিচ্ছে না। সুষ্ঠু রাজনৈতিক আন্দোলন করলে বিএনপিকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেছিলেন, ‘নিয়ম মেনে গণতান্ত্রিক পন্থায় আন্দোলন করলে বিএনপির কোনো কর্মসূচিতেই বাধা দেয়া হবে না। ঢাকাটাইমস

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension