প্রধান খবরপ্রবাস

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিমানবন্দরে বিএনপির সমাবেশ

এনা, নিউইয়র্ক থেকে : দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়া মুক্তির দাবিতে জেএফকে বিমানবন্দরে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে যে মুহূর্তে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিমানবন্দরে শান্তি সমাবেশ করছিল তখন অদূরেই এই সমাবেশ করে বিএনপি।


কমিটি নিয়ে হতাশায় ডুবে থাকা যুক্তরাষ্ট্র বিএনপির বড় অংশটি এই সমাবেশে অংশ নেয়নি। বিক্ষোভ সমাবেশে তারা সরকারের বিরুদ্ধে নানান স্লোগান দিয়ে খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেন। একইসঙ্গে তারা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেন।


বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হয় জেএফকে এয়ারপোর্টের পার্কিং লটে। সমাবেশে অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিল্টন ভুইয়া, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা,

জাসাস যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সাধারণ সম্পাদক কয়ছর আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, বিএনপি নেতা মাকসুদুল হক চৌধুরী, রুহুল আমিন নাসির, মুনির হোসেন, মোশাররফ হোসেন সবুজ, নাসির উদ্দিন, আতিকুল হক আহাদ, আশরাফ আহমেদ, সিদ্দিক হোসেন রুবেল, শেখ হায়দার আলী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এলিজা আকতার মুক্তা, মোহাম্মদ মান্নান, সায়েদ আলী, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।
বিএনপির নেতৃবৃন্দ জানান, যেখানে হাসিনা সেখানেই আমাদের প্রতিরোধ। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ভাষণ দেয়ার সময় এবং ২৮ সেপ্টেম্বর সংবর্ধনার সময়ও বিক্ষোভ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension