আন্তর্জাতিক

খাশোগির বাগদত্তা সৌদি যুবরাজকে আইনি নোটিশ দিলেন

সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রয়াত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা খাদিজা চেঙ্গিস ও একটি মানবাধিকার সংস্থা।

ওয়াশিংটন পোস্টের এ সাংবাদিককে হত্যার ঘটনায় যুবরাজের যোগসাজশ ছিল বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডন) জানিয়েছে, খাশোগিকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার ঘটনায় যুবরাজ ও সৌদি কর্মকর্তারা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র করেছিল।

ডন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে করা মামলায় বলা হয়েছে— তীব্র যন্ত্রণা, ভোগান্তি ও উল্লেখযোগ্য ক্ষতি থেকে যাতে খাদিজাকে স্বস্তি দেওয়া হয়।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে বিয়ের কাগজপত্র আনতে যাওয়ার পর খাশোগিকে হত্যা করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুপ্তচররা। আন্তর্জাতিক অঙ্গনে সৌদির এ কার্যত নেতা এমবিএস নামে পরিচিত।

ডনের নির্বাহী পরিচালক সারাহ লিহ হোয়াটসন বলেন, এই হত্যাকাণ্ডে ভূমিকা রাখার পরও এমবিএসকে আমাদের সরকার নিষেধাজ্ঞা থেকে রেহাই দিলেও আইনি প্রক্রিয়া থেকে তিনি বাঁচতে পারবেন না—বিশেষ করে তার কারণে খাদিজার যে ক্ষতি হয়েছে।

এক বিবৃতিতে মানবাধিকার সংস্থাটি বলছে, হোয়াটসঅ্যাপ বার্তা ও গণমাধ্যমের মাধ্যমে যুবরাজকে একটি আইনি নোটিশ পাঠাতে বিকল্প পদ্ধতির অনুমোদন দিয়েছেন বিচারক।

তিনি বলেন, আমরা এমবিএসকে আদালতে দেখতে চাই। এই ঘৃণ্য অপরাধে এমবিএস ও তার সহযোগীদের ভূমিকার সব ধরনের তথ্য পেতে চাই।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension