
খুলনা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারকে প্রহ্যারের সিদ্ধান্ত ইসির
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: খুলনা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে প্রহ্যারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে পুলিশ অতি দলবাজ কর্মকর্তা হিসেবে উল্লেখ করে যে তালিকা ইসিতে দেওয়া হয়েছে, সেখানে কেএমপি কমিশনারের নামও রয়েছে।
কমিশন সূত্র জানিয়েছে, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেএমপি কমিশনারের ‘ভূমিকা’ নিয়ে বিরূপ প্রতিবেদন সম্প্রতি ইসিতে জমা পড়ে। এ নিয়ে অসন্তোষ ছিল কমিশনে। অভিযোগের পর এই কর্মকর্তাকে প্রত্যাহার করার জন্য কমিশন সভায় একজন কমিশনার প্রস্তাব করেছিলেন। তার পরিপ্রক্ষিতে নির্বাচন কমিশন কেএমপি কমিশনারকে প্রত্যাহার সংক্রান্ত নথিতে অনুমোদন দেন। ফলে তাকে সরিয়ে অন্য কাউকে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই নির্দেশনা দেবে ইসি।
এর আগে কমিশন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল। এছাড়া দুজন ওসিকেও প্রত্যাহার করেছে।



