বাংলাদেশ

খ্রিস্টান ২৫৪ ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বিতরণের সিদ্ধান্ত

খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে সারা দেশের ২৫৪টি খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকূলে ১ কোটি ৩৭ লক্ষ ৮০ হাজার টাকা বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ বুধবার ধর্ম প্রতিমন্ত্রী ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. ফরিদুল হক খান এমপির সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ২০তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বড়দিন উপলক্ষে প্রাপ্ত ১ কোটি ১৫ লক্ষ টাকার অনুদান ২২৪টি গির্জা, কবরস্থান, ধর্মীয় প্রতিষ্ঠানকে দেওয়া হবে। আর খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের এনডাওমেন্ট তহবিলের আয় থেকে প্রাপ্ত ২২ লক্ষ টাকা দেয়া হবে ৩০টি গীর্জা, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানে। প্রাপ্ত অনুদান প্রতিষ্ঠান ও কবরস্থানের মেরামত, সংস্কার ও উন্নয়নে ব্যয় করা হবে।

সভায় নব নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যানকে ট্রাস্টের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি অনুসরণ করে শুভ বড়দিনের উৎসব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পরলোকগমন করায় ট্রাস্টি বোর্ডের প্রয়াত চেয়ারম্যান ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো: আব্দুল্লাহ এবং ইহলোক ত্যাগ করা প্রয়াত ট্রাস্টি হিউবার্ট গোমেজের আত্মার শান্তি কামরা করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়াও বিশ্বব্যাপী ‘কোভিড-১৯’ মহামারীর প্রকোপে প্রাণ হারানো সকল মৃত ব্যক্তিগণের বিদেহী আত্মার চির শান্তি কামনা করা হয়।

সভায় আসন্ন বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে কেক কাটা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension