ভারতরাজনীতি

স্ত্রী দলত্যাগ করায় ডিভোর্সের ঘোষণা

স্ত্রী দলত্যাগ করায় ডিভোর্সের ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি যুবমোর্চার সভাপতি ও সংসদ সদস্য সৌমিত্র খাঁ। এদিকে সোমবার ১০ বিধায়ক নিয়ে পশ্চিমবঙ্গের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন।

স্ত্রী সুজাতা বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, এমন খবর পেয়ে বিজেপির সংসদ সদস্য ও রাজ্য যুবমোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠানোর ঘোষণা দেন।

রাজনীতির জন্য ভালোবাসাকে বিসর্জন দেয়ার অভিযোগ তুলে কান্নাভেজা গলায় তিনি বলেন, ‘সুজাতা, খুব ভুল করলে। আর তুমি পদবিতে খাঁ লিখ না। শুধু মণ্ডল লিখ।’ এদিকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়া স্ত্রী সুজাতা খাঁ ডিভোর্সের নোটিশ পেয়ে বলেছেন, বিবাহ বিচ্ছেদ হলেও ওর (সৌমিত্র) সিঁদুরই সিঁথিতে পরব। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে শুনে আসছি স্বামী-স্ত্রীর সম্পর্ক স্বর্গে তৈরি হয়। সেই সম্পর্ক কি মর্ত্যরে কোনও রাজনৈতিক দল ভেঙে দিতে পারে?’

মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে বড় মাপের ধস নামিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর তৃণমূলে সবচেয়ে জনপ্রিয় নেতা পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১০ বিধায়ক নিয়ে তিনি সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে এক সাবেক মন্ত্রীসহ রয়েছেন একজন বর্তমান ও দু’জন সাবেক সংসদ সদস্য, বেশ কয়েকজন সাবেক বিধায়ক। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জির হাতে শুভেন্দু ইস্তফা দিয়েছেন। এর ৪৮ ঘণ্টার মধ্যে বিজেপির যুবমোর্চার সভাপতি সৌমিত্রের স্ত্রী সুজাতা তৃণমূলে যোগ দেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension