
গর্বিত আদবানির মতো মহানদের জন্য: মোদী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ব্লগে বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আদবানি বার্তা দেওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন৷ মোদীর মতে, আদবানি সঠিক ভাবেই বিজেপির সারাংশ বর্ণনা করেছেন এবং বিশেষত তাঁর মন্ত্র ‘ সামনে পিছনে ভিতরে তাকিয়ে দেখ’ মাধ্যমে৷ পাশাপাশি তাঁর বক্তব্য, একজন বিজেপি কার্যকর্তা হিসেবে গর্বিত এবং গর্বিত আদবানির মতো মহানদের জন্য যারা তা শক্তিশালী করেছে৷
মোদী-অমিত শাহ যোগসাজসে এবার আর ভোটে দাঁড়াতে পারছেন না লালকৃষ্ণ আদাবানী৷ আর তাঁর মতো নেতাকে এভাবে গুরুত্বহীন করে দেওয়ায় গত কয়েকদিন রাজনৈতিক মহলে রীতিমতো চর্চা হয়েছে ৷ বর্ষীয়ান এই নেতা অবশেষে বার্তা দিলেন৷ সেই বার্তায় জানিয়েছেন, দেশ আগে , দল পরে তারও পরে নিজে৷
এবার আদবানির গান্ধীনগর আসন থেকে এবার লড়ছেন বিজেপি সভাপতি অমিতশাহ ৷ আর বিজেপি প্রতিষ্ঠা দিবসের দুদিন আগে আদবানি বললেন, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা বিজেপিতে আমাদের কাছে – সামনে পিছনে এবং মাঝ বরাবর তাকিয়ে৷ বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে আমি মনে করি এটা আমার কর্তব্য ভারতের জনগণের কাছে আমার মনোভাব জানানো৷ বিশেষত লক্ষ লক্ষ পার্টি কর্মীদের কাছে যাদের কাছে আমি ঋণী তাদের ভালবাসা এবং শ্রদ্ধায়৷ তাঁর ব্লগে আদবানি তাঁর গান্ধীনগরের ভোটারদের কৃতঞ্জতা জানিয়েছেন কারণ ১১৯১ থেকে ছয় বার তাঁকে ওই কেন্দ্র থেকে জয়ী করেছেন৷
এই বিজেপি নেতা মনে করান মাত্র ১৪ বছর বয়েসে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সঙ্গে তাঁর যোগাযোগ৷ তাঁর কথায়,‘‘ গত তা দশক ধরে তাঁর রাজনৈতিক জীবনকে এই দলের থেকে আলাদা করা যায়না- প্রথমে ভারতীয় জনসঙ্ঘ এবং পরে ভারতীয় জনতা পার্টি৷ আমি দুটি দলেরই প্রর্তিষ্ঠাতা সদস্য৷ কাজ করার সৌভাগ্য হয়েছে- দীনদয়াল উপাধ্যায় অটলবিহারী বাজপেয়ী মতো ব্যক্তিত্ব আত্মত্যাগী নেতা৷’’



