আন্তর্জাতিকপ্রধান খবর

মক্কায় হোটেলে অগ্নিকাণ্ড, উদ্ধার ৭০০ ওমরাহ পালনকারী

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মক্কা শহরের কাছে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় হোটেলে অবস্থান করা ৭০০ ওমরা পালনকারীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। খবর খালিজ টাইমসের।

জানা গেছে, মঙ্গলবার ভবনটির ১২ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয় সৌদি সিভিল ডিফেন্স বিভাগ। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে, ২০১৫ সালে মক্কার একটি হোটেলের আট তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেসময় এক হাজার লোককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছিলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension