আন্তর্জাতিকপ্রধান খবর

বিশ্বে প্রথম ফাইভ-জি উদ্বোধন করছে দক্ষিণ কোরিয়া

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা নিয়ে অন্য দেশগুলির গবেষণার মধ্যেই বিশ্বে প্রথম বাণিজ্যিকভাবে ‘ফাইভ-জি’ ইন্টারনেট উদ্বোধন করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। ফাইজ-জি চালু হলে তা বর্তমান সচল ফোর-জি থেকে ২০ গুণ বেশি গতিতে কাজ করবে। একটি পূর্ণাঙ্গ সিনেমা মাত্র ১ সেকেন্ডে ডাউনলোড করা যাবে। এছাড়া লাইভ ভিডিও স্ট্রিমিংও আগের চেয়ে অনেকগুন দ্রুত হবে।

শুক্রবার দেশজুড়ে এ সেবা উদ্বোধন করবে দক্ষিণ কোরিয়া। ফাইভ-জি উদ্বোধন ও এর প্রচারের জন্য কোরিয়ায় কে-পপস্টার ও অলিম্পিকে গোল্ড বিজয়ী তারকাদের নিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দেশটি এমন সময় ফাইভ-জি উদ্বোধন করতে যাচ্ছে যখন চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপানের মতো দেশগুলো এ প্রযুক্তি নিয়ে গবেষণা ও পরীক্ষা চালাচ্ছে। প্রযুক্তির এ যাত্রায় সবাইকে পেছনে ফেলে দিল পূর্ব এশিয়ার দেশটি।

দক্ষিণ কোরিয়ার শীর্ষ মোবাইল ফোন প্রতিষ্ঠান এসকে টেলিকমের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রেও ইয়ং স্যাং বলেন, দক্ষিণ কোরিয়ার মোবাইল ফোন প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের যে উন্নত ও আধুনিক সেবা দেয়ার চেষ্টা করছে এটা তার একটি মাইলফলক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension