ভারত

গাজায় শান্তি প্রচেষ্টা করায় ট্রাম্পের প্রশংসা করলেন মোদি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতি এবং জিম্মিদের মুক্তির ইঙ্গিতের আবহে মোদি এই মন্তব্য করেন।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (০৪ অক্টোবর) মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘এটি এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে আরও বলেন, ‘গাজায় শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতির আবহে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাই। এই শান্তি প্রক্রিয়ায় বন্দিদের মুক্তির ইঙ্গিত একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। স্থিতিশীল ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।’

এদিকে, হামাসের এই আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন, যাতে জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করা যায়। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত।’

উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) রাতে হামাস এক বিবৃতিতে জানায় যে, তারা যুদ্ধ বন্ধ হলে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকারও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পরিচালিত আর্মি রেডিও নেটওয়ার্কের প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি রাজনৈতিক নেতৃত্ব সেনাবাহিনীকে গাজায় সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনতে’ এবং শুধু ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে নির্দেশ দিয়েছে। এর ফলে গাজা সিটি দখলের অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension