বাংলাদেশ

গৃহপরিচারিকার ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

রাজধানীর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ছাত্রলীগ নেতা সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ভুক্তভোগী তরুণীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের পর ওই নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা ভাবছে ছাত্রলীগ।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আদালতে হাজির করে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক সবুজের পাঁচ ও ঝুমুরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মিরপুর থানার ওসি জানান, ওই ঘটনায় সবুজ আল সাহবা ও তার সহযোগী ফাতেমা ঝুমুরকেও গ্রেপ্তার করা হয়েছে। বিবি ফাতেমা ঝুমুরের (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফাতেমা চিকিৎসার কথা বলে ২৮ সেপ্টেম্বর রাতে এক তরুণীকে সবুজের পশ্চিম মনিপুরের ভাড়া বাসায় নিয়ে আসেন। সবুজ তরুণীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। রাতভর তাকে আটকে রাখে। এই ঘটনায় ১ অক্টোবর ভুক্তোভোগী মামলা করে। তারপর সবুজ ও ফাতেমাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। তরুণী গৃহপরিচারিকার কাজ করে।

মামলায় অভিযোগে জানা গেছে, ২৮ সেপ্টেম্বর দুপুরে ফাতেমা ডাক্তার দেখাবে বলে তরুণীকে নিয়ে বের হয়। এরপর তরুণীকে সবুজের বাসায় নিয়ে যায়। রাতে কৌশলে ফাতেমা তাকে সবুজের কক্ষে পাঠায়। তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলে। তখন তরুণী রাজি না হলে ফাতেমা দরজা বন্ধ করে দেয়। এরপর সবুজ তাকে ধর্ষণ করে। ফাতেমা সবুজের কাছ থেকে নিয়ে ভিকটিমকে সকালে ১০ হাজার টাকা দেবে বলে রাতে ওই বাসায় ঘুমিয়ে পড়ে। বুধবার তারা বাসায় চলে যায়।

পরে তরুণী বিষয়টি তার স্বজনদের জানায়। এরপর বৃহস্পতিবার সকালে তিনি মামলা করেন।

সবুজ আল সাহবা ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি বলে নিশ্চিত করেছেন উত্তরের সভাপতি মো. ইব্রাহীম।

তিনি বলেন, আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত সবুজকে সংগঠন থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তাকে বহিষ্কার করা হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension