
‘গোত্র কী’, ‘সিঁদুর পরেন কেন?’ জবাব দিলেন স্মৃতি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: কয়েকদিন আগেই মন্দিরে পুজো দিতে যাওয়ায় প্রকাশ্যে আসে রাহুল গান্ধীর গোত্র। তাঁর হিন্দুত্ব নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললেও তিনি যে জাতে ব্রাহ্মণ, সেকথাও জানা যায় ওই দিনই। এবার প্রশ্নের মুখে বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। জানতে চাওয়া হল তাঁর গোত্র, তিনি সিঁদুরই বা পরেন কেন, সেকথাও জানতে চাওয়া হল। তবে ছেড়ে কথা বলেননি স্মৃতিও। ট্যুইটারে সেসব প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
ট্যুইটারে এক ব্যক্তি স্মৃতিকে উদ্দেশ্য করে লেখেন, ”আমি কি জানতে পারি স্মৃতি ইরানি, তাঁর স্বামী ও তাঁর সন্তানদের গোত্র কী? তিনি যে সিঁদুর পরেন সেটা কি নিছকই স্টাইলের জন্য?”
এর উত্তরে স্মৃতি লেখেন, ”স্যার, আমার গোত্র হল কৌশল। এটাই আমার বাবা ও তাঁর বাবার গোত্র। আর আমার স্বামী ও সন্তানেরা জরাস্ট্রিয়ান তাই তাঁদের কোনও গোত্র নেই। আর আমি যে সিঁদুর পরি, সেটা হিন্দু ধর্মে বিশ্বাস থেকে।” এখানেই শেষ নয়। পরে আরও একটি ট্যুইটে স্মৃতি লেখেন, ”’কেউ যখন কোনও প্রশ্ন করে, আমার কর্তব্য তার উত্তর দেওয়া।” সব শেষে লেখেন, ”আমার ধর্ম হিন্দুস্থান, আমার কর্ম হিন্দুস্থান, আমার আস্থা হিন্দুস্থান, আমার বিশ্বাস হিন্দুস্থান।”
অন্য একটি ট্যুইট লেখেন, তাঁর বাবার গোত্র কৌশল ও মায়ের গোত্র সান্ডিল্য।
May I have the privilege to ask the gotra of @smritiirani ji, her husband and kids? The sindoor she wear is religious or style statement? @PMOIndia @sambitswaraj @republic @RahulGandhi @INCIndia @ProfCong @AICCMedia @ShashiTharoor
— Rituraj Konwar (@RiturajKonwar_) November 28, 2018
দু’দিন আগেই প্রকাশ্যে আসে রাহুলের গোত্র। রবিবারই বিজেপি দাবি করেছিল, রাহুলকে তাঁর গোত্র জানাতে হবে। সোমবার পুষ্কর মন্দিরে পুজো দিতে গিয়ে সেই তথ্য জানান তিনি। ব্রহ্মা মন্দিরে এদিন পুজো দেন রাহুল। পুরোহিত জিজ্ঞাসা করলে উত্তরে রাহুল জানান, তিনি জাতিতে কাউল ব্রাহ্মণ আর তাঁর গোত্র দত্তাত্রেয়। পুজো দেওয়ার সময় তিনি পূর্ব পুরুষের পরিচয় সম্পর্কে অনেক নথিও পেশ করেন। সেখানে গান্ধী পরিবারের সব সদস্য সম্পর্কে তথ্য রয়েছে।
Are you nuts??? I HAVE A GOTRA. BOTH PARENTS ARE HINDU. Father’s gotra – Kaushal. Mother’s gotra – Shandilya. Since Father’s gotra Kaushal so is mine. Get a life. https://t.co/n9gxsSZRKG
— Smriti Z Irani (@smritiirani) November 28, 2018
গত অক্টোবরে, মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে মহাকালেশ্বর মন্দির পরিদর্শনে যান কংগ্রেস প্রেসিডেন্ট। এরপরই তাঁর জাত ও গোত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি মুখপাত্র। তাঁত গোত্র কি? তাঁর পৈতেই বা কোথায়? এসব প্রশ্ন উঠতে শুরু করে বিরোধী মহলে।
Public Disclaimer —- as a public figure when asked questions (no matter how infuriating )it is my responsibility to respond however as an Indian let me proudly say मेरा धर्म हिंदुस्तान है मेरा कर्म हिंदुस्तान है मेरी आस्था हिंदुस्तान है मेरा विश्वास हिंदुस्तान है 🙏
— Smriti Z Irani (@smritiirani) November 28, 2018



