প্রবাস

গ্রেনেড হামলা দিবসে স্পেন ছাত্রলীগের আলোচনা সভা-দোয়া মাহফিল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: রক্তাক্ত গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে স্পেন শাখা ছাত্রলীগ। স্থানীয় সময় বুধবার (২১ আগস্ট) রাতে স্পেনের মাদ্রিদে একটি রেস্তঁরায় এটি অনুষ্ঠিত হয়।

স্পেন ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মো. ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন ছাত্রলীগ নেতা আব্দুন নূর নীরব।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইয়ূব আলী সোহাগ। স্বাগত বক্তব্য রাখেন স্পেন ছাত্রলীগ নেতা বাপ্পি রহমান নাবিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ এসোসিয়েশন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সাত্তার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা, কাদের ঢালী, আব্দুর রহমান, স্পেন আওয়ামী লীগের সদস্য তামিন চৌধুরী, আইয়ূব আলী সোহাগ, বোরহান উদ্দিন, আক্তার উজ জামান, সায়েম সরকার, সাবেক ধর্মবিষয়ক সম্পাদক স্পেন আওয়ামী লীগ মো. ইসলাম, আওয়ামী লীগ নেতা আলমগীর, মাছুম, জালাল, বকুল, কামরুল, মহু, ওলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- অল ইউরোপিয়ান বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ, ফখরুদ্দিন রাজী, বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সভাপতি এ কে জহিরুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহিম খলিল, স্পেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুবলীগ নেতা ইফতেখার আলম, মকবুল হক, আহাদ, স্পেন ছাত্রলীগ নেতা, বাপ্পি রহমান নাবিল, সাব্বির আহমেদ, সায়েক মিয়া, কাওছার আহমেদ, সাইফুর রাহমান রাজিব, কে এম সফিকুন নুর, রাজু আহমেদ, সাদেক লস্কর, শাওন মিয়া, মোহাদ্দিস মিয়া, জুনেল আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম নয়ন বলেন, ‘স্পেন আওয়ামী লীগ যেটি পারেনি সেটি ছাত্রলীগ স্পেন শাখা করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই অনুষ্ঠানের সভাপতি ইসমাইল হোসাইন রায়হানসহ ছাত্রলীগের সবাইকে তিনি ধন্যবাদ জানান।’

তামিন চৌধুরী বলেন, ‘স্পেন ছাত্রলীগের একমাত্র অভিভাবক দেশরত্ন শেখ হাসিনা। স্পেন ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যেতে হবে।’

ছাত্রলীগ স্পেন শাখার সাবেক সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, ‘২১ আগস্ট আওয়ামী লীগকে হত্যা করার জন্য পরিকল্পিতভাবে দেশরত্ন শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালানো হয়। আমরা স্পেন ছাত্রলীগের পক্ষ থেকে ২১ আগস্টের পেছনে যাদের হাত রয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির রায় দিতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। আমরা স্পেন ছাত্রলীগ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং দেশরত্ন শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নে সদা প্রস্তুত।’

মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করেন স্পেন আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. ইসলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension