বিনোদন

চতুর্থবারের মত বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার লোপেজ

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: চতুর্থবারের মতো বিয়ে করতে যাচ্ছেন মার্কিন সঙ্গীত শিল্পী, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও প্রযোজক জেনিফার লোপেজ। দুই বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক সাবেক বেস বল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তিনি।

সম্প্রতি এই জুটি সামাজিক-যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তাদের বাগদানের একটি ছবি ভক্তদের সাথে শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন।ছবিতে দেখা যায়- জেনিফার লোপেজের হাতে একটি হিরের আংটি এবং তার হাতটি ধরে রেখেছেন অ্যালেক্স।

এদিকে বাগদানের ছবি প্রকাশের পরই বেজায় ক্ষেপেছেন আরেক বেসবল প্লেয়ার জস ক্যানসেকো। একের পর এক টুইট বার্তায় ক্যানসেকো বলেন, লোপেজ জানেও না, সে রদ্রিগোকে বিয়ে করতে যেয়ে কতখানি ভুল করছে। ক্যানসেকোর অভিযোগ, তার সাবেক স্ত্রীর সাথেও সময় কাটিয়েছে রদ্রিগো।

প্রসঙ্গত, এই জুটি ২০১৭ সালের শুরুর দিকে একসাথে সময় কাটানো শুরু করেন। সেই বছরই এ তারকা জুটির ডাকনাম জেরেডের সাথে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি প্রকাশ পেয়েছিল।

জানুয়ারিতে রদ্রিগেজ দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছিলেন, তার এবং লোপেজের জীবনের মধ্যে অনেক মিল আছে। তারা দুজনই নিউইয়র্কে জন্মগ্রহণকারী। তারা উভয়ই অভিবাসী পিতামাতা থেকে এসেছেন। তাদের দুজনের‍ই দুটি সন্তান রয়েছে।

জেনিফার লোপেজের সর্বশেষ চলচ্চিত্র “সেকেন্ড অ্যাক্ট” তাদের একত্রিত করেছে বলেও জানান রদ্রিগেজ। এটি লোপেজের চতুর্থ বিয়ে হলেও রদ্রিগেজের দ্বিতীয় বিয়ে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension