প্রধান খবরভারত

চিনের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ল ভারতীয় রেল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ইতিহাস গড়ল ভারতীয় রেল। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে ৩০১ টি কোচ বানিয়েছে চেন্নাইয়ের ‘ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।’ আর গত অর্থবর্ষে মোট ২৯১৯টি কোচ বানিয়েছে এই সংস্থা।

এই পরিমাণ কোচ বানিয়ে বিশ্বের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে এই ফ্যাক্টরি। চিনের একটি সংস্থা বছরে ২৬০০ কোচ তৈরি করে। সেই রেকর্ডও টপকে গিয়েছে ভারত। এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এক মাসে ৩০০টিরও বেশি কোচ বানাল এই ফ্যাক্টরি।

গত অর্থ বছরে এরা মোট ২০৮৫টি কোচ বানিয়েছিল। এবছর বানিয়েছে ২৯১৯টি। অর্থাৎ একধাক্কায় ৪০ শতাংশ বেড়েছে উৎপাদন। এই অর্থ বছর শেষ হওয়ার আগে মোট ৩২০০ কোচ বানানো সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি।

বন্দে ভারত এক্সপ্রেসের কোচও এরাই বানাচ্ছে। এই সংস্থার থেকে বানানো হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ৪৪টি সেট। প্রথম রেকটি তৈরির কাজ শুরু হয়েছে। আগামী তিন বছরে বাকি ৪৩টি সেট ট্রেন তৈরি হয়ে যাবে।

অন্যদিকে উৎপাদন বেড়েছে রায়বরেলির ‘মডার্ন কোচ ফ্যাক্টরি’তেও। ফেব্রুয়ারিতে সেখানে ১৪৩টি কোচ তৈরি হয়েছে। গত বছর যেখানে ওই সংস্থা ৫৮৬টি কোচ তৈরি করেছিল, সেখানে এবছর এখনও পর্যন্ত ১২৮৩টি কোচ তৈরি হয়েছে। এই অর্থবর্ষের মধ্যে ১৪২২টি কোচ বানানোর লক্ষ্যমাত্রা নিয়েছে তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension