আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

চীনা পণ্যে ফের শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: চীন থেকে আমদানিকৃত আরও ২০০ বিলিয়ন ডলার পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার এক টুইটে ট্রাম্প বলেন, নির্দিষ্ট যেসব পণ্যের ওপর বর্তমানে ১০ শতাংশ হারে শুল্ক নেওয়া হয়, সেগুলোর হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। ৩২৫ বিলিয়ন ডলারের যেসব পণ্য শুল্কমুক্ত সুবিধা পেত, সেগুলোকেও ২৫ শতাংশ হারে শুল্কের আওতায় আনা হবে।

ওই টুইটে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে তা খুবই ধীরগতিতে। তাই আর নয়।

যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই পক্ষের আলোচনা থেকে ধারণা করা হচ্ছেলো যে, একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছুতে চলেছে এই দুই দেশ।

এর আগে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলার আমদানিতে শুল্ক বসায় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ১১০ বিলিয়ন ডলার পণ্য আমদানি শুল্ক বসায় চীন।

দুই দলের মধ্যে কাঁদা ছোড়াছুড়ির একপর্যায়ে গত বছরের ডিসেম্বরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে ৯০ দিনের শুল্ক বিরতি চুক্তিতে আসে চীন ও যুক্তরাষ্ট্র। বাণিজ্যযুদ্ধ নিরসনে আলোচনা চালানোর উদ্দেশ্যেই এ চুক্তিতে আসে দুই পক্ষ।

এই সময়ের মধ্যে দুই দেশ কোনো চুক্তিতে না পৌঁছালে ২০০ বিলিয়ন ডলার অর্থমূল্যের চীনা পণ্যের ওপর শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করবে যুক্তরাষ্ট্র—এমনটাই ঘোষণা করা হয়েছিল। পরে সেই সময়সীমা আবার বাড়ায় যুক্তরাষ্ট্র।

তবে ট্রাম্পের নতুন টুইট দেখে ধারণা করা যাচ্ছে, ধৈর্যহারা হয়ে পড়েছেন তিনি। ফলে শুল্ক আরোপের পুরনো সিদ্ধান্তে ফিরে যাচ্ছেন তিনি।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension