আন্তর্জাতিকপ্রধান খবর

চীনের উহান শহর সফরে প্রেসিডেন্ট শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুবেই প্রদেশের উহান শহর সফরে গেছেন ।
 
বাংলাদেশ সময় বুধবার (১০ মার্চ) সকালে তিনি সেখানে পৌঁছান। চীনা মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
 
এই উহান শহর থেকেই দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এতে বিশ্বজুড়ে এ পর্যন্ত অন্তত চার হাজার ২৭ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ৪২২। মৃতদের মধ্যে তিন হাজার ১৩৬ জনই চীনের নাগরিক। আক্রান্তদেরও অধিকাংশই চাইনিজ।

চীনের পর এ ভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে ইউরোপের দেশ ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে ৪৬৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যা ৯ হাজার ১৭২।
 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। এর প্রকোপ শুরু হওয়ার পর মঙ্গলবার এই প্রথমবারের মতো সেখানে গেলেন শি জিনপিং। ♦
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension