যুক্তরাষ্ট্র

চীনের ঋণফাঁদ কূটনীতি শ্রীলঙ্কা সংকটের বড় কারণ: সিআইএ

শ্রীলঙ্কায় অনাকাঙ্ক্ষিত অর্থনৈতিক সংকটের বড় কারণ বলে মনে করা হয় চীনের ‘ডেবট ট্রাপ ডিপ্লোম্যাসি’ বা ঋণ ফাঁদ বিষয়ক কূটনীতিকে। তারা আইএমএফের সঙ্গে ঋণ পুনর্গঠনে উন্নততর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান বিল বার্নস বুধবার শ্রীলঙ্কায় অর্থনৈতিক ধসের বড় একটি কারণ হিসেবে চীনের ঋণের ফাঁদকে দায়ী করেছেন। অ্যাসপেন সিকিউরিটি ফোরামে বক্তব্য দেয়ার সময় সিআইএ প্রধান বলেন, এই ভুল অন্য দেশগুলোর জন্য সতর্ক সংকেত হওয়া উচিত। তিনি আরও বলেন, চীনের হাতে প্রচুর ধনসম্পদ আছে। এ জন্য তারা বিনিয়োগের জন্য যেকোন আবেদন করতে পারে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মিরর। বিল বার্নস বলেন, বর্তমানে শ্রীলঙ্কার দিকে তাকানো উচিত দেশগুলোর।

দেশটি বর্তমানে চীনের কাছে প্রচুর পরিমাণে ঋণী। চীনারা তাদেরকে বাস্তবেই বড় ঋণ দিয়েছে। এর ফলে শ্রীলঙ্কা বেশ বিপর্যয়ের মুখে পড়েছে।

তা হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিণতি। আমি মনে করি অন্যদের জন্য তা একটি শিক্ষা হওয়া উচিত। এই শিক্ষা শুধু মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়ার জন্য নয়, তা হতে পারে সারাবিশ্বের জন্য। এ জাতীয় সব চুক্তির বিষয়ে সব সময় আপনাদেরকে চোখ খোলা রাখতে হবে।
শ্রীলঙ্কা বর্তমানে খাদ্য, জ্বালানি ও ওষুধের মারাত্মক সংকটে ভুগছে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে এসেছে। আসলে ঋণের ফাঁদে আটকে পড়া শ্রীলঙ্কায় বড় অংকের বিনিয়োগ করেছে চীন। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে বেইজিং। এর ফলে দৈত্যাকার ঋণের ফাঁদ সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কার সামনে।

২০১৭ সালে হাম্মানতোতা বন্দরের ১৪০ কোটি ডলার ঋণ পরিশোধ করতে সক্ষম হয়নি শ্রীলঙ্কা। এর ফলে তারা ওই বন্দরটি ৯৯ বছরের জন্য চীনের একটি কোম্পানির কাছে লিজ দিতে বাধ্য হয়। এই বন্দরের নির্মাণকাজ যৌথভাবে সম্পন্ন করে চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং সিনো হাইড্রো করপোরেশন।

ওদিকে শ্রীলঙ্কা হলো ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত। তারা ভারতের অব্যাহত আর্থিক সহায়তাও পেয়েছে। ভারতকে দেখা হয় বেইজিংয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে। দেশটির বিরোধী দলীয় নেতা সম্প্রতি ভারতের প্রতি আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কাকে সাহায্য করতে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension