আন্তর্জাতিক

চীনের সিনোফার্ম টিকার জরুরি অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি ব্যবহারের জন্য চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে।

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথম কোনো চীনা ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিল।

এই অনুমোদন টিকার নিরাপত্তা এবং কার্যকারিতা সম্পর্কে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের জন্য সবুজ সংকেত। এর মাধ্যমে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এই টিকার অন্তর্ভুক্তির অনুমোদন পাওয়া যাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং গত সপ্তাহে মডার্নার করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সরকার গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। ভারত সেরাম ইনস্টিটিউটের উত্পাদিত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন রপ্তানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension