
চীনে আটকে ১৮ ভারতীয় নাবিক দেশে ফিরছেন
চীনে আটকে থাকা এমভি আনাস্তাশিয়া নামক পণ্যবাহী জাহাজের ১৮ ভারতীয় নাবিক ১৪ ফেব্রুয়ারি দেশে ফিরছেন।
বুধবার ভারতের কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, আপাতত ওই নাবিকরা জাপানে পৌঁছেছেন। সেখান থেকেই তারা ভারতের উদ্দেশে রওনা হবেন। তারা পণ্যবাহী জাহাজ এমভি অ্যানেস্তেশিয়ায়।
এদিন মনসুখ মাণ্ডব্য টুইট বার্তায় বলেন, দিনের শুরুটা ভালোই হল। এমভি অ্যানেস্তেশিয়ায় আটকে থাকা ১৮ জন ভারতীয় নাবিক অবশেষে দেশে ফিরছেন। জাপান থেকে আজ তারা রওনা হবেন এবং ১৪ ফেব্রুয়ারি পৌঁছে যাবেন ভারতে। দ্রুতই তারা নিজেদের পরিবারের লোকজনদের সঙ্গে দেখাও করতে পারবেন। চীনে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা দুরন্ত কাজ করেছেন।
এর আগে গত মাসের ১৪ জানুয়ারি দেশে ফিরেছিলেন এমভি জগ আনন্দ নামে পণ্যবাহী জাহাজের ২৩ জন নাবিক।
এমভি অ্যানেস্তেশিয়ায় ২০ সেপ্টেম্বর থেকে কাওফেইডিয়ান বন্দরে নোঙর করেছিল। করোনা মহামারির কারণে চীন পণ্য খালাসের অনুমতি দেয় নি। পাশাপাশি জাহাজের সদস্যদের পরিবর্তনেরও অনুমতি দেয়নি বেইজিং। এমভি জগ আনন্দ নামের জাহাজের নাবিকরাও করোনার কারণে চীনে পণ্য খালাসের অপেক্ষায় ছিল।❐
দ্য হিন্দু



