আন্তর্জাতিকভারত

চীন-ভারত লাদাখে সেনা প্রত্যাহারে সম্মত

লাদাখ সীমান্ত সংকট নিয়ে ভারত ও চীনের মধ্যে সমঝোতা হয়েছে। সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে উভয়পক্ষই। ফলে প্যাংগং লেকের উত্তর ও দক্ষিণ থেকে দুই দেশের সেনারা সরে আগের অবস্থানে ফিরে যাবে।

বিষয়টি পৃথক বিবৃতিতে উভয়পক্ষই নিশ্চিত করেছে। এ বিষয়ে বুধবার প্রথমে বিবৃতি দেয় বেইজিং। একদিন পর বিবৃতি দেয় নতুন দিল্লি।

হিমালয় পর্বতের পাদদেশের পাহাড়ি অঞ্চলটিতে এক বছরের বেশি সময় ধরে প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। 

বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে এক ঘোষণায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্যাংগং লেকের উত্তর তীর থেকে চীনের সেনা পূর্ব দিকে নিজেদের স্থায়ী শিবিরে যাবে।

আর, ভারতের সেনাও ফিঙ্গার পয়েন্ট চার থেকে সরে গিয়ে স্থায়ী শিবিরে ফিরে যাবে। তবে সেনা সরবে পর্যায়ক্রমে। ফলে ফিঙ্গার পয়েন্ট চার থেকে আট পর্যন্ত কারও অধিকারে থাকবে না।

পেট্রলিং এখন বন্ধ থাকবে। এ ছাড়া রাজনাথ সিং দাবি করেন, ভারত তার এক ইঞ্চি জমিও হারায় নি। রাজনাথ জানিয়েছেন, ভারত ও চীনের মধ্যে আলোচনা চলতে থাকবে। আরও কিছু বিষয়ে সমঝোতা হওয়া এখনো বাকি। ভারত জানিয়ে দিয়েছে, চীনকেও প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) মানতে হবে।

ভারত বা চীন-কেউ একতরফা কোনো পরিবর্তন করতে পারবে না এবং কোনো জমি দখল করতে পারবে না। রাজনাথ জানান, ৪৮ ঘণ্টার মধ্যে দুই দেশের সেনা কর্মকর্তারা আবার আলোচনায় বসে বাকি বিষয়ে সমঝোতায় আসার চেষ্টা করবেন।

টাইমস অব ইন্ডিয়া

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension