প্রধান খবরবাংলাদেশ

ছাত্রলীগের হামলায় ৫ ফটো সাংবাদিক আহত

রূপসী বাংলা ডেস্ক:ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় ছাত্রলীগের হামলায় অন্তত পাঁচ জন ফটো সাংবাদিক আহত হয়েছেন। আজ রোববার দুপুরে নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলার ছবি তুলতে গেলে সরকার দলীয় ছাত্র সংগঠনটির আক্রমণের শিকার হয় তারা।

আহত ফটো সাংবাদিকদের মধ্যে তিন জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, এসোসিয়েটেড প্রেস (এপি)-এর এএম আহাদ, দৈনিক বণিক বার্তার পলাশ ও ফ্রিলেন্স ফটোজার্নালিস্ট রাহাত করিম। আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত দ্য ডেইলি স্টারের একাধিক রিপোর্টার জানান, শুধু ফটো সাংবাদিকই নয় যারাই ছাত্রলীগের হামলার ছবি তোলার চেষ্টা করেছেন তাদেরকেই মারধর করা হয়েছে। এমনকি হাতে মোবাইল ফোন থাকলেও অনেককেই হুমকি দিতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীদের। জরুরি প্রয়োজনে এসময় অনেককেই এটিএম বুথের ভেতরে ঢুকে ফোন করতে দেখা গেছে।

ঘিরে ধরে হামলার সময় ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। ছবি: ইবনুল আসিফ জাওয়াদ

ছাত্রলীগের হামলায় রক্তাক্ত রাহাত করিম। ছবি: ইবনুল আসিফ জাওয়াদ

দুপুর ২টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় ছাত্র বিক্ষোভের ছবি তোলার সময় লোহার রড ও লাঠি নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রায় অর্ধশত সাংবাদিকের ওপর চড়াও হয়। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

এসব ঘটনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে ঘটলেও ছাত্রলীগকে নিরস্ত করেনি।

সূত্র:thedailystar.net

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension