আন্তর্জাতিকপ্রধান খবরযুক্তরাষ্ট্র

জঙ্গি নির্মূলের নির্দেশ দিয়ে ইসলামাবাদকে হুঁশিয়ারি অমেরিকার

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক:পুলওয়ামার ঘটনার পর আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে অনেকটাই এগিয়েছে ভারত৷ পাকিস্তানের জঙ্গি ঠিকানায় ভারতীয় বায়ু সেনার এয়ার স্ট্রাইকের একদিন পরে এল অমেরিকার বয়ান৷ অমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিয়ো জানিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী মহমদ কুরেশিকে বলেছি, আগে তাদের দেশে সন্ত্রাশবাদকে খতম করতে হবে৷ পাকিস্তানের মাটিতে জঙ্গিদের সক্রিয়তাকে কমানোর কথাও তিনি জানিয়েছেন পাক বিদেশ মন্ত্রীকে৷

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি মঙ্গলবার রাতেও ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিওকে৷ সেখানেই দক্ষিণ এশিয়ায় উত্তেজনাকর পরিস্থিতির জন্য নয়াদিল্লিকে দায়ী করেন কুরেশি৷ জানা গিয়েছে, পাক বিদেশমন্ত্রী বলেন জঙ্গি ও পাকিস্তান সমার্থক নয়৷ তবু ভারত আগ্রাসী মনোভাব বজায় রেখেছে৷ এই অবস্থার বদল চায় ইসলামাবাদ৷

মার্কিন বিদেশ সচিবকে ফোনেই দক্ষিণ এশিয়ার পরিস্থিতি ব্যাখ্যা করেন পাক বিদেমন্ত্রী কুরেশি৷ তারপরই পরিস্থিতি পরিবর্তনের জন্য ওয়াশিংটনের হস্তক্ষেপের দাবি জানানো হয় ইসলামাবাদের তরফে৷ পাকিস্তানের দাবি, ভারতের সাধারণ নির্বাচন আসন্ন৷ সেই জন্যই এই উত্তেজনা ছড়ানো হচ্ছে সংকীর্ণ স্বার্থে৷ কিন্তু ইসলামাবাদ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতায় হস্তক্ষেপ বরদাস্ত করবে না৷

কুরেশির দাবি যে ওয়াশিংটন মেনে নেয়নি পম্পিওর ট্যুইট থেকেই তা পরিষ্কার৷ অন্যদিকে, ভারতের কাশ্মীরে পুলওয়ামাকাণ্ডের পরপরই নয়াদিল্লির সন্ত্রাস বিরোধী পদক্ষেপের পাশে দাঁড়াবার কথা বলা হয় ট্রাম্প প্রশাসনের তরপে৷ চিন প্রকাশ্যে পাশে দাঁড়াচ্ছে না ইসলামাবাদের৷ আমেরিকাও বুঝিয়ে দিল সন্ত্রাস বন্ধে সহযোগিতা না করলে বিশ্ব আঙিনায় এক থাকা প্রায় সময়ের অপেক্ষা মাত্র পাকিস্তানের৷ মার্কিন বিদেশ সচিবের এই হুমকি ভারতীয় কূটনীতির সাফল্য বলে মনে করা যেতেই পারে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension