আন্তর্জাতিকপ্রধান খবর

‘সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকুক ভারত’, চরম হুঁশিয়ারি পাকিস্তানের

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একের পর এক প্রত্যাঘাত, আর পাকিস্তান তার দর্শক৷ কার্যত ২৬ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান নিজের ঘরেই সমালোচিত৷ মঙ্গলবার ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান জবাব দেওয়ার চেষ্টা করলেও তা বিফলেই যায়৷ আর তারপর থেকেই কপালে ভাঁজ প্রতিবেশী রাষ্ট্রের৷ আর এতেই হুমকি দেওয়ার পরিমাণও বাড়ছে৷ ভারতীয় বায়ুসেনার এই অভিযানে পাক সেনা হুঙ্কার ছেড়ে জানিয়েছে, ‘এটা তোমার টার্ন, এবার আমাদের সারপ্রাইজের জন্য অপেক্ষা কর৷’

গোটা পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরানের নামে কটূক্তি৷ পাক সংসদেও জাতীয় সরকারের বিরুদ্ধে ‘ছিঃ ছিঃ’ স্লোগান বিরোধীদের৷ গোটা বিশ্ব আজ নয়াদিল্লির পাশে৷ কোণঠাসা ইসলামাবাদ৷ এই পরিস্থিতিতে ভারতের মারের হাত থেকে রেহাই পেতে আমেরিকার শরণাপন্ন ইমরান খানের সরকার৷ পাশাপাশি, এই অবস্থায় পিঠ বাঁচাতে পার্লামেন্টের যৌথ অধিবেশনের আহ্বান করেছেন স্পিকার৷

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি মঙ্গলবার রাতে ফোন করেন আমেরিকার বিদেশ সচিব মাইক পম্পিওকে৷ সেখানেই দক্ষিণ এশিয়ায় উত্তেজনাকর পরিস্থিতির জন্য নয়াদিল্লিকে দায়ী করেন কুরেশি৷ জানা গিয়েছে, পাক বিদেশমন্ত্রী বলেন জঙ্গি ও পাকিস্তান সমার্থক নয়৷ তবু ভারত আগ্রাসী মনোভাব বজায় রেখেছে৷ এই অবস্থার বদল চায় ইসলামাবাদ৷

ভারতের এয়ার স্ট্রাইকের জেরে দিশেহারা ইসলামাবাদ৷ প্রথমে ভারতীয় বায়ু সেনার অভিযানকে প্রায় ফুৎকারে উড়িয়ে দিয়েছিল তারা৷ পরে কার্যত সেই অভিযানের সত্যতা স্বীকার করে নেয় পাকিস্তান সেনা৷ দেশের নিরাপত্তার হাল নিয়ে প্রবল আলোড়ন শুরু হয় গোটা পাকিস্তানজুড়ে৷ আন্তর্জাতিক দুনিয়ার পাশাপাশি নিজের ঘরেই কোণঠাসা হয়ে পড়ে ইমরান সরকার৷

এই পরিস্থিতিতে মঙ্গলবারই জরুরি ভিত্তিতে নিরাপত্তা বৈঠকের ডাক দেন পাক প্রধানমন্ত্রী৷ জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন পাক সেনা প্রধান কামার জাভেদ বাজোয়া, বিদেশমন্ত্রী শাহ মামুদ কুরেশি, প্রতিরক্ষামন্ত্রকের উচ্চ পদস্থ কর্তা-সহ একাধিক আমলা৷ সীমান্ত লঙ্ঘন করে ভারতে যে হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে মরিয়া পাকিস্তান। অর্গানাইজেন অব ইসলামিক কোঅপারেশন, রাষ্ট্রসঙ্ঘ এবং মিত্র দেশগুলির কাছে নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ জানাবে ইমরানের সরকার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension