
জয় বাংলা, বঙ্গবন্ধু , মুক্তিযুদ্ধ, বাঙালী জাতীয়তাবাদ ও নৌকা অবিচ্ছেদ্য–যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্রাক্ষণবাড়ীয়া
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাক্ষণবাড়ীয়ার ৫ টি নিবার্চনী এলাকার নৌকার মনোনীত প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে ব্রাক্ষণবাড়ীয়া প্রবাসীদের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে এতে দেশের উন্নয়ন ধারা ধরে রাখতে নৌকা প্রতীকের বিজয় আনতে দেশবাসী ও নেতাকর্মীদের কঠোর পরিশ্রম করার আহ্বান জানানো হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে। সভার সার্বিক পরিচালনায় ছিলেন ,যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবকলীগের যুক্মসাধারন সম্পাদক এইচ এম ইকবাল এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদ্যস ,হেলাল মিয়া ব্রাক্ষণবাড়ীয় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, উন্নয়নের নেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় ঐক্যবদ্ধ। প্রবাস থেকে তারা নিজ নিজ এলাকায় নৌকার পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর এবং সাধারণ জনগণের কাছে ভোট চাওয়ার অঙ্গীকার করেন। বক্তারা আগামী ৩০ ডিসেম্বর দেশবাসীকে নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যাবধানে জয় লাভ করিয়ে এক সাথে বিজয় সমাবেশের আশাবাদ ব্যাক্ত করেন। বাংলাদেশ থেকে টেলিফোনে সভায বক্তব্যে রাখেন। এডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পী এমপি । এবং ব্রাক্ষণবাড়ীয়া জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জনাব আল মামুন সরকার । বিজয়নগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম । এছাড়া বক্তব্যে রাখেন মহিউদ্দিন দেওয়ান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,জয়নাল আবেদিন, সাবেক সাধারন সম্পাদক, বাংলাদেশ সোসাইটি ,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদ তৈমুর রহমান টনি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদ আব্দু মালেক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস ,যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কবির আলী যুক্তরাষ্ট্র সেচ্ছাসেবক লীগের যুক্মসাধারন সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া ।যুক্তরাষ্ট্র কুইনস আওয়ামীলীগের সভাপতি সফিকুল ইসলাম ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাঙীর এইচ মিয়া ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা সোহাগ নাস সহ অনেকে।



