প্রবাস

জাতীয় যুব দিবসে জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা

গেল ৬ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখা আলোচনার আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ সভায় জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ফেরদৌস ওয়াহিদ সভাপতিত্ব করেন। পরিচালনা করেন মাসুদ রানা।

বক্তারা বলেন, দেশে বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা স্কুল কলেজে যেতে চায়, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষা ব্যবস্থাও করতে হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান, গেস্ট অব অনার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু।

তারা আরও বলেন, ২৫ থেকে ৬০ বছর বয়সী মানুষের কর্মক্ষমতার ওপর ভিত্তি করেই একটি দেশের স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত হলেও সত্য আমাদের কর্মক্ষম জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারি নি। দেশে আজ ৫ কোটির বেশী বেকার। আইনের শাসন নাই, যুব সমাজ মাদকে আসক্ত এবং সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ জায়গা দখলসহ অনেক অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension