প্রবাস

জাপার প্রেসিডিয়াম সদস্য নিউ ইয়র্ক সফর ঢাকার উদ্দেশ্যে

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্র নেতা আলমগীর সিকদার লোটন মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ৪ দিনের সফর শেষে দেশে ফিরেছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় যুব সংহতির যুক্তরাষ্ট্র শাখা এ খবর জানিয়েছে।

এ উপলক্ষ্যে সংগঠনটি জ্যমাইকার হালাল ডাইনার রেষ্টুরেন্টে এক মত বিনিময় ও মধ্যহ্ন ভোজের আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন আবদুর কাদির লিপু। পরিচালনা করেন ওয়াহিদ ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমগীর সিকদার লোটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা আবদুর নূর বড় ভূইয়া। বক্তব্য রাখেন জাপার সহ সভাপতি মাহবুব রহমান অনিক, সহ সভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুব নেতা আবদুর নুর, সদস্য একেএম শাহাজান চৌধুরী, এস,এম ইকবাল, হেলাল উদ্দিন, কমিউনিটির লিডার সাবুল আহমেদ, আব্দুল মান্নান প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension