
নিউ ইয়র্কে বিজয় দিবসে আত্মপ্রকাশ করছে আইবিটিভি
নিউ ইয়র্কে আইবিটিভি ইউএসএ নাম নিয়ে আরও একটি নতুন বাংলা টেলিভিশন চ্যানেল সম্প্রচার শুরু করতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন থেকে এই চ্যানেলটির সম্প্রচার শুরু হচ্ছে। ইতমধ্যে আইবিটিভি ম্যাজিক বক্স নামে একটি বক্সও বাজারজাত শুরু করেছে আইবিটিভি কর্তৃপক্ষ। এর এক বছরের সাবক্রিপশন ফি ১৯৯ ডলার। একমাত্র টোটাল কেবল ছাড়া অন্যান্য সব বক্সে আইবিটিভি দেখা যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার ব্রঙ্কসে খলিল চায়নিজ পার্টি হলে এক মতবিনিময় সভা আয়োজিত হয়। সভায় নিউ ইয়র্কভিত্তিক পত্রিকা আজকাল পত্রিকার সম্পাদক ও আইবিটিভি ইউএসএর সম্পাদক ও মালিক জাকারিয়া মাসুদ একথা জানান।
সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন আইবিটিভির বার্তা প্রধান নুপুর চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বার্তা প্রধান, বিজ্ঞাপন ও বিপনন প্রধান, রিপোর্টার ছাড়াও ব্রঙ্কসের, ব্যবসায়ী, পেশাজীবি, রাজনীতিবিদ, সমাজকর্মী, সংস্কৃতিসেবীসহ প্রবাসী বাংলাদেশিরা।
জাকারিয়া মাসুদ জানান, চ্যানেলটির কাছে প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা কি, এই টিভিতে কি ধরনের অনুষ্ঠান দেখতে চান, চ্যানেল কর্তৃপক্ষ এসব বিষয়ে নিউ ইয়র্ক শহরের বিভিন্নস্থানে তাদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। তিনি বলেন, আইবিটিভিতে সব ধরনের অনুষ্ঠানই থাকবে। মানুষের প্রাত্যহিক জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়, ভ্রমণ, লাইফস্টাইল, শিশুতোষ, আইন ও স্বাস্থ্যসহ প্রয়োজনীয় সব বিষয় নিয়ে অনুষ্ঠান থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. আতাউল চৌধুরী, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াহেদ চৌধুরী জাকি ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিংকন, মানুন টিউটোরিয়ালের সিইও শেখ আল মামুন, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ইউএসএনিউজঅনলাইন ডট কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, আজকালের বিশেষ প্রতিনিধি মনোয়ারুল ইসলাম ও সনজীবন কুমার, আইবিটিভির আশরাফুল হাসান বুলবুল, সাংবাদিক হাবিব রহমান ও দিদার চৌধুরী, খলিল ফুডের সিইও মো. খলিলুর রহমান, ডিকেটটিভ মাসুদুর রহমান, কবি জুলি রহমান, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট মেহের চৌধুরী, আজকালের বিজ্ঞাপন প্রধান আবু বকর সিদ্দিক, স্টার্লিং ফার্মেসির ম্যানেজার মোহাম্মাদ আলী, এনওয়াইপিডি ট্রাফিক অফিসার সৈয়দ উৎবা প্রমুখ।



