প্রধান খবরবাংলাদেশ

জামায়াত বিষয়ে প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি দিলেন ড. কামাল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  জামায়াতে ইসলামী নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের চিনে রাখার হুমকি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘কত পয়সা পেয়েছ এসব প্রশ্ন করতে? চিনে রাখব। কত পয়সা দিয়েছে? চুপ কর, খামোশ।’

আজ  ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নে বিরক্ত হয়ে এমন হুমকি দেন তিনি।

এর আগে শ্রদ্ধা নিবেদন শেষে ড. কামাল বলেন, আজকে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমরা শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। লাখো শহীদ জীবন বিসর্জন দিয়েছেন, সেই স্বাধীনতাকে আমরা ধরে রাখি। অর্থপূর্ণ করি সকলের জন্য। যারা ব্যক্তিস্বার্থ নিয়ে আখের গোছাতে চাচ্ছেন তাদের জন্য নয়। শোষণমুক্ত সুন্দর সমাজের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর পূর্বশর্ত হচ্ছে জনগণের ঐক্য।

এরপর জামায়াত নিয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে বলেন, কত টাকা পেয়েছ এই প্রশ্নগুলো করার জন্য? শহীদ মিনারে এসেছ, শহীদদের কথা চিন্তা করা উচিত। কোন চ্যানেল থেকে এসেছ? চিনে রাখব। চুপ কর, খামোশ।

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের ড. রেজা কিবরিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামও উপস্থিত ছিলেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension