প্রবাস

জার্মান আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: জার্মান আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম পুলককে আহবায়ক ও জার্মান আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজ ফারুককে যুগ্ম আহবায়ক করে জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার জার্মানের ফ্রাঙ্কফ্রুট শহরে বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মীর উপস্থিতিতে ৭১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ সময় নেতৃবৃন্দ শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য দেশে এবং প্রবাস থেকে বাংলাদেশের উন্নয়নে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের চিএ তুলে ধরার আহবান জানান।

আসন্ন সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য এই আহবায়ক কমিটি নিরলসভাবে কাজ করে যাবে বলে জানান নবগঠিত কমিটির আহ্বায়ক জাহিদুল ইসলাম পুলক।

তিনি বলেন, অতি সত্তর জার্মানিতে সকল মুজিব সৈনিকদের উপস্থিতিতে একটি সুগঠিত পূর্ণাংগ কমিটি গঠন করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension