
জালালাবাদ এসোসিয়েশনের স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
গত ২৮ মার্চ জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে স্বাধীনতা দিবসের উপলক্ষে এক অনুুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেফাজ ও সদস্য সচিব হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুল ইসলাম, সদস্য রোকন হাকিম, গৌছ খান, শেখ আতিকুল ইসলাম, শাহীন আজমল, আব্দুল মালেক খান লায়েক প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বশির উদ্দিন, মইনুজ্জামান চৌধুরী, বিলাল চৌধুরী, আব্দুল করিম, সতুপা চৌধুরী, জাবেদ উদ্দিন, নাজিম আহমেদ, আতিকুল হক জাকির প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করে সতুপা চৌধুরী।





