বিনোদন

জাহ্নবীর স্মৃতিচারণে শ্রীদেবীর জন্য মন খারাপ ভক্তদের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গেল বছর মা’কে হারিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রতিমুহূর্তেই মনে পড়ে মা’কে। তবু আজ মাতৃ দিবসে যেন কোথাও একটু বেশি মনখারাপ হয়ে গেল শ্রীদেবী কন্যার। মাদারস ডে’তে হঠাৎ করেই মনকেমন করে উঠল মায়ের জন্য।

সোশ্যাল সাইটে মা শ্রীদেবীকে নিয়ে ছেলেবেলার একটি আদুরে ছবিও শেয়ার করেছেন ২২ বছরের এই সুন্দরী অভিনেত্রী।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বর্ষীয়ান অভিনেত্রী শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে বিশ্বজুড়ে শোক নামে। মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন ভারতের প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও ছোট কন্যা খুশি কাপুর। বাথ টাবে ডুবে মর্মান্তিক মৃত্যু হয় ‘মম’ অভিনেত্রীর। শ্রীদেবীর মৃত্যুশোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার।

রবিবার এই বিশেষ দিনে ফটো ব্লগিং সাইট ইনস্টাগ্রামে শৈশবের ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর লিখেছেন, ‘মায়ের যত্ন নাও, কথা শোনো আর তাঁকে দাও পৃথিবীর সবটুকু ভালোবাসা। মা দিবসের শুভেচ্ছা।’

সোশ্যাল সাইটে মায়ের সঙ্গে যে ছবি জাহ্নবী শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে, ছোট্ট জাহ্নবী সোনালি লেহেঙ্গা পরে মায়ের কোলে বসে আছেন। মাত্র এক ঘণ্টায় ছবিটিতে তিন লাখ ৩০ হাজারের বেশি লাইক পড়েছে। অসংখ্য ভক্ত লিখেছেন, জাহ্নবীর মতো তাঁরাও শ্রীদেবীকে মিস করছেন।

চলতি বছরের শুরুর দিকে এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ‘ধড়ক’ অভিনেত্রী জানিয়েছিলেন মা হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। কয়েক মাস কীভাবে কেটেছে, সেই স্মৃতিও হারিয়ে ফেলেছেন।

বর্তমানে গুঞ্জন সাক্সেনার জীবনীভিত্তিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত জাহ্নবী। শরণ শর্মা পরিচালিত এই ছবিতে গুঞ্জন সাক্সেনার ভূমিকায় দেখা যাবে তাঁকে। ভারতের প্রথম নারী হেলিকপ্টার পাইলট গুঞ্জন সাক্সেনা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension