প্রবাস

জিয়ার মৃত্যুবার্ষিকীতে জ্যাকসন হাইটসে দোয়া-মাহফিল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক সিটির ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’ দোয়া-মাহফিল এবং বিরিয়ানির প্যাকেট বিতরণ করেছে।

৩০ মে বৃহস্পতিবার অপরাহ্নে খাবার বাড়ির সামনে এই কর্মসূচিতে যুক্তরাষ্ট্র বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, মিল্টন ভ’ইয়া, বাকির আজাদ, পারভেজ সাজ্জাদ, জসীমউদ্দিন, জাকির এইচ চৌধুরী প্রমুখ। হোস্ট সংগঠনের পক্ষে এ সময় প্রদত্ত বক্তব্যে শাকিল মিয়া বলেন, ‘এমন একটি মহৎ কাজে শরিক হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি।’ এ সময় সেখানে আরো ছিলেন মো. নমী, আবুল কাশেম প্রমুখ। উল্লেখ্য, এর আগে শুধু ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে এই সংগঠন। গত বছর থেকে জিয়ার মৃত্যুদিবস পালন শুরু করেছে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী।’এনআরবি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension