
প্রধান খবরবাংলাদেশ
জেলা জামায়াতের আমির গ্রেফতার
রূপসী বাংলা ডট ইউএস ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির মাওলানা আলা উদ্দিনকে (৬০) তার এক সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত ১১টার দিকে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের জেলা সভাপতি (আমির) আলা উদ্দিনের নামে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুনরায় নাশকতার আশঙ্কায় এক সহযোগীসহ তাকে গ্রেফতার হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।



