প্রবাস

জ্যাকসন হাইটসে ইউএসএ ৯৭-৯৯ গ্রুপের থ্যাঙ্কস গিভিং পার্টি

গত পহেলা ডিসেম্বর হয়ে গেল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ফেসবুক ভিত্তিক ইউএসএ ৯৭-৯৯ সংগঠনটির থাঙ্কস গিভিং পার্টি । গ্রুপের অ্যাডমিন জামিল সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন অ্যাডমিন তানভীর আতাহারী। তিনি গ্রুপ প্রতিষ্ঠার গল্প তুলে ধরেন।

অ্যাডমিন সাম শাহরিয়ার আলোকপাত করে গ্রুপটির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তুলে ধরে জানান তারা নতুন বন্ধুদের চাকরির সহযোগিতা, বিভিন্ন ধরনের গ্রুপ ভিত্তিক অনুষ্ঠান করে থাকেন, এছাড়াও বাংলাদেশে এবং প্রবাসে যখন বন্ধুরা যখন অসুস্থ হয়ে পড়ে এবং তাদের আর্থিক সাহায্য সহযোগিতা দরকার হয় তখন সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। তাছাড়া শীতবস্ত্র প্রদান করেন বাংলাদেশে এগুলো তুলে ধরেন তার বক্তব্যের মাধ্যমে।


অনুষ্ঠানে শতাধিক লোকের সমাগম হয় এখানে গ্রুপের সদস্যরা ছাড়াও তাদের পরিবার পরিজন ছিল এবং অন্যান্য স্টেট থেকেও বন্ধুরা আসেন।

গ্রুপ অ্যাডমিন জামিল সরোয়ার বলেন তারা গ্রুপের শুরু থেকেই যেভাবে নতুন বন্ধুদের চাকরি সহ যাবতীয় সুযোগ-সুবিধা সাহায্য করে করে আসছেন, এভাবেই তারা তা অব্যাহত রাখবেন আগামী দিনগুলোতে এবং সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এই আশা করেন। বর্তমানে চার শতাধক সদস্য রয়েছে।

অনুষ্ঠান সন্ধ্যা ৬টা রাত ১টা পর্যন্ত চলতে থাকে। সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী প্রতিক হাসানসহ প্রবাসের জনপ্রিয় সঙ্গীত কণ্ঠ শিল্পী আফতাব জনি, খন্দকার সোহাগ। শেষ পর্যায়ে ছিল রাফেল ড্র রাফেল ড্র।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension