প্রবাস

জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির বর্ণিল অভিষেক

আয়োজিত হয়ে গেল সদ্য গঠিত জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক।

গেল ৫ মার্চ (শনিবার) উডসাইডের কুইন্স প্যালেসে আয়োজিত এই অভিশেক অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করার প্রধান অতিথি ডা. তৌহিদ শিবলী। দুই পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নবনির্বাচিত কমিটির অভিষেক এবং দ্বিতীয় পর্বে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা।

কমিটির সভাপতি জে আর চৌধুরী লিটুর সভাপতিত্বে এবং অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী, কার্যকরি কমিটির সদস্য কাজল মাহমুদ ও সাদিয়া খন্দকারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. তৌহিদ শিবলী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা জিয়া হক, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, উপদেষ্টা মীর নিজামুল হক, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়ান, জ্যাকসন হাইটস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, রিয়েল এস্টেট ব্যবসায়ি মঈনুল ইসলাম, নূরুল আজিম, হক এন্ড সন্সের প্রেসিডেন্ট একে এম ফজলুল হক, আমিন খান জাকির, কাজী জামান, কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, লেখক ও সাংবাদিক সাঈদ তারেক, বাংলা চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে চৌধুরী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সভাপতি ও ব্যবসায়ী বিলাল চৌধুরী, রাজনীতিবিদ জসীম ভুইয়া, আবুল কাশেম, সালেহ আহমেদ মানিক, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদিকা মনিকা রায়, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, জেবিবিএ’র সহ-সভাপতি হাসান জিলানী, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. তৌহিদ শিবলী নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই প্রবাসে অনেক সংগঠন আছে। আশা করি এই কমিটির নেতৃত্বে জ্যাকসন হাইটস ফ্রেন্ডস সোসাইটি প্রবাসের একটি আদর্শ সংগঠনে পরিণত হবে।

অ্যাটর্নি মঈন চৌধুরী নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, আশা করি এই কমিটি জ্যাকসন হাইটসে ভাল কাজ করবে এবং সবার সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করবে। তিনি সবাইকে মূলধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হবার আহ্বান জানান।

বিলাল চৌধুরীকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সমৃদ্ধি কামনা করেন।

ফখরুল ইসলাম দেলোয়ার বলেন, ফ্রেন্ডস শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব। এই বন্ধুত্ব দিয়ে সবার হৃদয় জয় করা যায়। আশা করি নতুন কমিটি সেই কাজটি করবেন।

মঈনুল ইসলাম নতুন কমিটিকে অভিননন্দন জানান এবং ফুল দিয়ে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনকে বরণ করে নেন। এ ছাড়া নবনির্বাচিত কমিটির সকল সদস্য, আহ্বায়ক কমিটি এবং অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক আহসান হাবিব, সদস্য সচিব খাইরুল কবির খোকন, চিফ কো-অর্ডিনেটর কাজল মাহমুদ, কো-অর্ডিনেটর এস হোসেন, সভাপতি লিটু চৌধুরী এবং সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন রাজু, হ্যাপি চৌধুরী, নাজজমা মোর্শেদ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

অভিষিক্ত কর্মকর্তারা হলেন প্রেসিডেন্ট জে আর চৌধুরী লিটু, সাধারণ সম্পাদক মঞ্জুর মোর্শেদ, ভাইস প্রেসিডেন্ট আহসান হাবিব, শাহ সলিমুল্লাহ সেলিম, সফিউদ্দিন মিয়া, মনিরুজ্জামান বাবু, খায়রুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রাজু, সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ বাবু, কোষাধ্যক্ষ শাহীন আলম, সহকারি কোষাধ্যক্ষ শেখর আতাউল জুয়েল, অফিস সেক্রেটারি পিয়াস চন্দ্র দাস, কমিউনিটি সার্ভিস ইকবাল হাসান, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন টিপু, কালচারাল সেক্রেটারি নিতাই বাগচি শুভ, মহিলা সম্পাদিকা পাপিয়া রহমান, স্পোর্টস সেক্রেটারি বুলবুল খান, ডিসিপ্লিমিনারী সেক্রেটারি মোহাম্মদ রইস, কার্যকরি সদস্য কাজল মাহমুদ, রুহুল আমিন, মফিজুর রহমান, আতিকুল ইসলাম জাকির, নিখিল কুমার মন্ডল, কে আলম শামীম, দেলোয়ার হোসেন, সাইদুল আলম, মোহাম্মদ হোসেন দীপু।

এ ছাড়াও অনুষ্ঠানে উপদেষ্টাদের পরিচয় করিয়ে দেয়া হয়। এরা হলেন- ডা. তৌহিদ শিবলী, মঈনুল ইসলাম, ফাহাদ সোলায়মান, কাজী জামান উদ্দীন, জিয়া হক, শাহ জে চৌধুরী, অ্যাটর্নি মঈন চৌধুরী, মোহাম্মদ আলম নমি, নূরুল আজিম, এ কে এম ফজলুল হক, জসীম ভ‚ইয়া, শাহ জাহান, আলমগীর খান আলম, ড. রফিক আহমেদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন দিয়ে ড. নীলা জেরীন। সঙ্গীত পরিবেশন করেন ত্রিনিয়া হাসান, রিজিয়া পারভীন এবং শাহ মাহবুব।


অ্যালবাম



Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension