
প্রধান খবরপ্রবাস
জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে খাবারে পোকা
রূপসী বাংলা ডেস্ক:জ্যামাইকার পানসি রেস্টুরেন্টে খাবারে পোকা পাওয়া গেছে ২৭ মে সন্ধ্যায়। এ গ্রেট প্রাপ্ত রেস্টুরেন্টের নাম্বার টিএ ৪০০০৪৪৯২।জ্যামাইকার অধিবাসী ক্রেতা নাজমুল আলম বলেন, দুটি গ্রীল চিকেন নিয়ে পরিবারের সবাই ইফতার করতে বসেছি। কিছু খাওয়ার পর দেখি আমার হাতে পোকা হাঁটছে। এরপর দেখি অনেক গুলো সাদা শুয়ো পোকা চিকেনে। তারপর দোকানে নিয়ে আসলে বলে আমাদের খাবার প্রমাণ কি।
সরেজমিনে দেখা গেছে সবাই পোকাসহ খাবারের ছবি তোলছে। ইতোমধ্যে অনেকে এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছে। ক্রেতা ৯১১ এ কল করার পর পুলিশ এসে জানিয়েছে ৩১১ এ জানাতে হবে।
ম্যানেজার মোবারক হোসেন বলেন, এটা আমাদের অজান্তে হয়েছে। অামি দুঃখিত আমাদের কর্মচারীদের খারাপ ব্যবহারের জন্য।
তোফাজ্জল লিটন



