
খেলা
সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল খেতাব জয় চেন্নাই সুপার কিংসের
রূপসী বাংলা ডেস্ক:একেই বলে প্রত্যাবর্তন। বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে যাওয়ার ফলে ২ বছরের জন্য আইপিএল থেকে নির্বাসন। দু ূবছর পর ফিরেই আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফের আইপিএল চ্যাম্পিয়ন মেন ইন ইয়েলো। আবারও জয়ের শিরোপা উঠল ক্যাপ্টেন মহেন্দ্র সিংহ ধোনির মাথায়। এই নিয়ে তিনবার!
এবারের আইপিএল-এ লিগ পর্যায়ের দু’টি ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে দেয় চেন্নাই। ফলে বাড়তি আত্মবিশ্বাসী হয়েই ফাইনালে খেলতে নামে ধোনির দল। অন্যদিকে, হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবি করেছিলেন, ফাইনালে অন্য লড়াই। দু’দল সমান জায়গা থেকে এই ম্যাচ খেলতে নামছে। জানিয়ে রাখেন, এই ম্যাচেও তাঁর তুরুপের তাস হতে চলেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অসামান্য পারফরম্যান্স দেখানো রশিদ খান।



