
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে কমিউনিটি বারবিকিউ ২০২৫: প্রবাসে মিলনের প্রাণবন্ত উৎসব
হোসনেআরা চৌধুরী
নিউইয়র্ক | ৪ আগস্ট ২০২৫: নিউইয়র্কের ফ্রেশ মিডোজে অবস্থিত কানিংহ্যাম পার্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক. নিউইয়র্ক-এর আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক “Annual Community BBQ 2025”।
সকাল ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির কর্মকর্তা, নিউইয়র্ক ও কুইন্সের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি এবং অসংখ্য বাংলাদেশি পরিবার।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র কংগ্রেসের সম্মানিত সদস্য Congresswoman Grace Meng, Queens Borough President Donovan Richards, এবং আরও অনেক মূলধারার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তা, যারা কমিউনিটির এই ঐক্যবদ্ধ উদ্যোগকে সাধুবাদ জানান।
বারবিকিউ আয়োজনে ছিল সুস্বাদু খাবারের আয়োজন, শিশুদের জন্য খেলাধুলা ও নানা বিনোদন, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেলে বিজয়ীদের জন্য ছিল ল্যাপটপ, স্মার্টওয়াচ, হেডফোনসহ নানা উপহার।
সাংস্কৃতিক আয়োজনে গান পরিবেশন করেন শাহ মাহবুব, মরিয়ম মারিয়া ও নিপা জামান।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “কমিউনিটির উন্নয়নে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। এই মিলনমেলা আমাদের ঐক্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধকে আরও জোরদার করেছে।”
আয়োজক কমিটির মধ্যে ছিলেন আহ্বায়ক মোহাম্মদ জে মোল্লা, প্রধান সমন্বয়ক ইকবাল আহমেদ, সদস্য সচিব নওসাদ হায়দার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তাদের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি ছিল সুশৃঙ্খল ও প্রাণবন্ত।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অনেকেই বলেন, “এটি শুধু একটি বারবিকিউ অনুষ্ঠান নয়—এটি ছিল প্রবাসে আমাদের একে অপরের কাছে আসার, সংস্কৃতিকে উদযাপন করার, এবং নতুন প্রজন্মকে ঐক্যের বন্ধনে যুক্ত করার এক অসাধারণ সুযোগ।”
ছবি সৌজন্যে ফোটো সাংবাদিক নিহার সিদ্দিকী















































