প্রধান খবরভারত

ঝাড়খণ্ড নির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী দিল কংগ্রেস

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আসন্ন ঝাড়খণ্ড নির্বাচন উপলক্ষে আগেই প্রার্থী তালিকা প্রকাশ করেছিল গেরুয়া শিবির। বিজেপির তরফ থেকে ৫২ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছিল। আর এবারে কংগ্রেসও এই রাজ্যতে নির্বাচন উপলক্ষে তাঁদের চতুরথ তালিকা প্রকাশ করেছে।

রবিবার কংগ্রেসের তালিকা প্রকাশ হতেই দেখা গিয়েছে অধ্যাপক গৌরব ভল্লভ যিনি দলের জাতীয় মুখপাত্রও বটে লড়বেন জামশেদপুর পূর্ব থেকে এবং মমতা দেবী লড়বেন রামগড় আসন থেকে। তবে চমক রয়েছে কংগ্রেসের প্রার্থী তালিকাতেই। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের প্রতিপক্ষ হিসেবে লড়বেন অধ্যাপক ভল্লভ। গৌরব ২০১৭ সালে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তিনি জামশেদপুরের জেভিয়ার্স স্কুল ম্যানেজমেন্টের অধ্যাপক ছিলেন। লোকসভা নির্বাচন উপলক্ষে সাংবাদিক সম্মেলন এবং আলোচনার মধ্য দিয়ে সামনে আসেন। আর এর মধ্য দিয়ে কংগ্রেস ২৭ টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সোমবার ১৯ জনের তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস। যার মধ্যে হাজারিবাগ থেকে প্রসাদ মেহেতা এবং সঞ্জয় সিং বোকারো থেকে লড়বেন। কংগ্রেস তাঁদের দ্বিতীয় তালিকাতে একজন এবং প্রথম তালিকাতে পাঁচ জনের নাম প্রকাশ করেছিল। দ্বিতীয় তালিকা প্রকাশ হওয়ার পরে জানা গিয়েছিল দেবেন্দ্র সিং লড়বেন পাঙ্কি থেকে। প্রথম তালিকা প্রকাশ হওয়ার পরে জানা গিয়েছিল রামেশ্বর ওঁরাও দাঁড়াবেন লোহারডাঙা থেকে। এছাড়াও রামচন্দ্র সিং দাঁড়াবেন মনিকা থেকে। কে এন দাঁড়াবেন ডালটনগঞ্জ থেকে। চন্দ্রশেখর ডুবে বিশরামপুর থেকে।

এর আগে ৮ নভেম্বর কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জানিয়েছিল আসন্ন ঝাড়খণ্ড নির্বাচনে তারা একসঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বে। আর যৌথভাবে সংবাদিক সম্মেলন করে ঝাড়খণ্ডের কংগ্রেসের ইন চার্জ আরপিএন এবং জেএমএম প্রেসিডেন্ট হেমন্ত সরেন এই নিয়ে জানিয়েছিলেন। আসন ভাগাভাগি নিয়ে জিজ্ঞেস করাতে সিং জানিয়েছিলেন জেএমএম, কংগ্রেস এবং আরজেডি ৪৩,৩১ এবং ৭টি আসনে লড়বেন। আসন্ন ঝাড়খণ্ড নির্বাচন পাঁচ দফাতে হবে যা শুরু হবে ৩০ নভেম্বর থেকে। শেষ দফা হবে ২০ ডিসেম্বর। এছাড়া গণনা হবে ২৩ ডিসেম্বর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension