
বাংলাদেশ
টসে হেরে আবারও ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আবারও ভাগ্য সহায় হলো না বাংলাদেশের। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে আগের ম্যাচের মতো আজও ফিল্ডিংয়ে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।
দ্বিতীয় ওয়ানডেতে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
আফিফ হোসেনের জায়গায় একাদশে ঢুকেছেন সৌম্য সরকার।
এটি লিটন দাসের শততম ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।



