যুক্তরাষ্ট্র

টিকটক ও উইচ্যাট নিষেধাজ্ঞা আদেশে সই করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মূল মালিকানা কোম্পানি বাইটড্যান্স এবং উইচ্যাটের মালিক টেনসেন্টের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেছেন।

সিএনবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ট্রাম্পে এই নির্বাহী আদেশে সই করেন। আদেশ বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের মালিকদের বিরুদ্ধে আমাদের অবশ্যই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।

আগামী ৪৫ দিন পর ট্রাম্পের এই নির্বাহী আদেশ কার্যকর হবে। এই নির্ধারিত সময়ের পর আমেরিকায় বাইটড্যান্স এবং টেনসেন্টের সঙ্গে যে কোনও ধরনের লেনদেন নিষিদ্ধ হবে।

সম্প্রতি মার্কিন গবেষক ও বিশ্লেষকরা জানান, জনপ্রিয় হয়ে ওঠা টিকটকের মাধ্যমে আমেরিকানদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই অ্যাপের ওপর চীন সরকারের নিয়ন্ত্রণ বা সরকারকে তথ্য যোগানোর অভিযোগ অস্বীকার করে আসছে টিকটক।

সম্প্রতি বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতির মধ্যে ট্রাম্প গত ১ অগাস্ট টিকটক নিষিদ্ধ করার ইঙ্গিত দেন। নিষেধাজ্ঞার দুই আলাদা নির্বাহী আদেশেই ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে মোবাইল ফোনে চীনা কোম্পানির অ্যাপ ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র নীতি এবং অর্থনীতির ওপর হুমকিও বাড়ছে।

তিনি বলেন, অ্যাপ ব্যবহারের আগে টিকটক তার ব্যবহারকারীর যেসব তথ্য নেয়, তার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা-কর্মচারীদের ট্র্যাক করতে পারবে, তাদের ব্ল্যাকমেইল করার জন্য ব্যক্তিগত তথ্য জড়ো করতে পারবে কিংবা করপোরেট গুপ্তচরবৃত্তি চালাতে পারবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension